shono
Advertisement
Bank of Baroda

ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন? রয়েছে ব্যাঙ্ক অব বরোদায় চাকরির সুযোগ, আবেদন করুন আজই

কীভাবে আবেদন করবেন?
Published By: Tiyasha SarkarPosted: 07:37 PM Feb 10, 2026Updated: 07:37 PM Feb 10, 2026

ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। চারশোর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাঙ্ক অব বরোদা। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে আবেদন করুন এখনই।

Advertisement

মোট শূন্যপদ- ৪১৮

আবেদনকারীর যোগ্যতা

সিনিয়র ম্যানেজার- এই পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি, ইলেকট্রনিক্স-এ বিই-বি.টেক, এমই বা এম.টেক পাশ হতে হবে। এমসিএ পাশ হলেও আবেদন করতে পারবেন। তবে ৫ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

ম্যানেজার- কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি, ইলেকট্রনিক্স-এ বিই-বি.টেক, এমই বা এম.টেক পাশ হতে হবে। এমসিএ পাশ হলেও আবেদন করতে পারবেন। ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

অফিসার- কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান টেকনোলজি, ইলেকট্রনিক্স-এ বিই-বি.টেক, এমই বা এম.টেক পাশ হতে হবে। এমসিএ পাশ হলেও আবেদন করতে পারবেন। ১ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের দিতে হবে ৮৫০ টাকা। তপশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের দিতে হবে ১৭৫ টাকা।

আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য www.bankofbaroda.bank.in.- এই ওয়েবসাইটে যান। বেছে নিন কেরিয়ার অপশন। এরপর মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন। তারপর ফর্ম পূরণ করুন। যাবতীয় প্রয়োজনীয় নথি দিন। ব্যাস, আপনার কাজ শেষ।

নিয়োগের পদ্ধতি- প্রথমে অনলাইন পরীক্ষা হবে। তাতে পাশ করলে গ্রুপ ডিসকাশান ও ইন্টারভিউ।

আবেদনের শেষ তারিখ- ১৯ ফেব্রুয়ারি, ২০২৬।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement