shono
Advertisement
CRPF

আপনি মাধ্যমিক পাশ? ৯ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সিআরপিএফ

কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে আবেদন করুন।
Published By: Tiyasha SarkarPosted: 06:47 PM Apr 11, 2026Updated: 06:47 PM Apr 11, 2026

আপনি মাধ্যমিক পাশ? পুলিশে চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা CRPF-এ ৯ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? যাবতীয় খুঁটিনাটি তথ্য জেনে আবেদন করুন।

Advertisement

মোট শূন্যপদ- ৯০৯৬ (মহিলা-৭৯)

কনস্টেবল (টেকনিক্যাল ও ট্রেডসম্যান)

পদের নাম- ড্রাইভার- ৩১৭৬
মেকানিক-৭৩৯
মুচি- ১১৮
ছুতোর- ১২৩
দর্জি- পুরুষ ১৯৫, মহিলা- ২
ব্রাস ব্যান্ড- পুরুষ-১৫৭, মহিলা- ১৮
পাইপ ব্যান্ড- পুরুষ- ৩২ , মহিলা- ১৬
বাগলার- পুরুষ–১২৬৩, মহিলা-১১
মালি- পুরুষ–১৪১, মহিলা-১
পেন্টার- পুরুষ–৮৩, মহিলা-১
রাঁধুনী- ১৪২৬
জল বাহক- পুরুষ–৫০২, মহিলা-২৭
ধোপা- ৩৬৩
নাপিত- ২৩১
সাফাই কর্মী- ৫৮৭

কনস্টেবল (পিয়োনিয়ার উইং)
ম্যাসন- ১৩
ইলেকট্রিশিয়ান-৭

আবেদনকারীর যোগ্যতা- সকল পদের ক্ষেত্রেই আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। ড্রাইভার পদে আবেদনের ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে। বাকি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।

আবেদন মূল্য - সাধারণ প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে জমা দিতে হবে ১০০ টাকা। তবে তফশিলি জাতি-উপজাতি ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য লাগবে না।

আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য প্রথমে www.rect.crpf.gov.in- এই ওয়েবসাইটে যান। সেখানে মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে লগ ইন করুন। এরপর আবেদন পত্রে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিন। আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলেই প্রাথমিকভাবে আপনার কাজ শেষ।

আবেদন শুরু- ২০ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ-১৯ মে ২০২৬

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement