shono
Advertisement
Singapore

সিঙ্গাপুরের মঞ্চে আইইএম-ইউইএম-এর বিশ্বজয়, প্রযুক্তির নয়া দিশা দেখাল কলকাতার ছাত্ররা

সিঙ্গাপুরের বুকে ইতিহাস তৈরি করল কলকাতার আইইএম-ইউইএম গ্রুপ। সম্প্রতি সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী ‘শ ফাউন্ডেশন অ্যালুমনি হাউস’-এ সাফল্যের সঙ্গে শেষ হল তাদের ফ্ল্যাগশিপ ‘স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম’ এবং আন্তর্জাতিক ইন্টার্নশিপ উদ্যোগ।
Published By: Buddhadeb HalderPosted: 04:30 PM Jun 16, 2026Updated: 06:35 PM Jun 16, 2026

সিঙ্গাপুরের বুকে ইতিহাস তৈরি করল কলকাতার আইইএম-ইউইএম গ্রুপ (IEM-UEM)। সম্প্রতি সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী ‘শ ফাউন্ডেশন অ্যালুমনি হাউস’-এ সাফল্যের সঙ্গে শেষ হল তাদের ফ্ল্যাগশিপ ‘স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম’ (SAP) এবং আন্তর্জাতিক ইন্টার্নশিপ উদ্যোগ। একই সঙ্গে অনুষ্ঠিত হল ‘স্মার্ট এজ অ্যান্ড নিউরোমরফিক সিস্টেমস কনফারেন্স’ (SENSE-SG 2026)। ইউইএম কলকাতার উপাচার্য অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তী এবং একঝাঁক প্রতিভাবান অধ্যাপকদের নেতৃত্বে এই গোটা কর্মসূচির আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল আমেরিকার ‘স্মার্ট সোসাইটি’।

Advertisement

বিশ্বের দরবারে বাংলার ছাত্রছাত্রীদের প্রতিভাকে তুলে ধরাই এই সফরের মূল লক্ষ্য। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), মেশিন লার্নিং, সাইবার নিরাপত্তা, ইন্টারনেট অফ থিংস (IoT) এবং এজ কম্পিউটিংয়ের মতো প্রথম সারির প্রযুক্তি নিয়ে দিনভর আলোচনা চলে এদিন। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং ডেল টেকনোলজিসের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এই আলোচনায় অংশ নেয়।

ডিউক-এনইউএস মেডিক্যাল স্কুল এবং লিনাক্স অ্যানালিটিক্সের মতো বিশ্বখ্যাত গবেষণাগার ঘুরে দেখার সুযোগ পান ছাত্রছাত্রীরা। চিকিৎসাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও হেলথকেয়ার অ্যানালিটিক্স কীভাবে কাজ করে, তা হাতে-কলমে শেখে পড়ুয়ারা। শিক্ষা ও প্রযুক্তির মেলবন্ধনে এ যেন এক নয়া দিগন্ত। এমনকী ডিউক-এনইউএস মেডিক্যাল স্কুলের সঙ্গে যৌথ গবেষণার বিষয়েও প্রাথমিক কথাবার্তা শুরু হয় এদিন। অনুষ্ঠানের শেষ পর্বে রোটারি ক্লাব ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় কৃতিদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়। উপাচার্য ড. সত্যজিৎ চক্রবর্তী জানান, এক দশকেরও বেশি সময় ধরে এই কর্মসূচি পড়ুয়াদের আন্তর্জাতিক আঙিনায় কাজের সুযোগ করে দিচ্ছে। সিঙ্গাপুরের এই সাফল্য বিশ্বমঞ্চে আইইএম-ইউইএম গ্রুপের জয়যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে দিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement