shono
Advertisement

Breaking News

মাস্টার্স করেছেন? তবে আপনার জন্য রইল চাকরির সন্ধান

কোন পদে চলছে নিয়োগ? The post মাস্টার্স করেছেন? তবে আপনার জন্য রইল চাকরির সন্ধান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:56 PM Aug 12, 2018Updated: 08:26 PM Aug 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করছে সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিস অ্যান্ড ট্রেনিং ইস্টার্ন ইন্ডিয়া৷ চুক্তির ভিত্তিতে নয় মাসের জন্য এই পদে কর্মী নিয়োগ করা হবে৷ তবে কর্মীর দক্ষতার উপর নির্ভর করে বাড়তে পারে চুক্তির সময়সীমাও৷ সর্বাধিক তিনবছর পর্যন্ত বাড়তে পারে চুক্তির মেয়াদ৷

Advertisement

[নতুন অফিসে যোগ দিয়েছেন? এই কাজগুলি ভুলেও করবেন না কিন্তু]

প্রত্নতত্ত্ব, ভূগোল অথবা ভূতত্ত্ব নিয়ে এমএ অথবা এমএসসি পাশ করা যুবক-যুবতীরাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ তবে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেয়ে যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে আবেদনকারীদের৷ শূন্যপদ মাত্র দুটি৷ খনন ও অনুসন্ধান সংক্রান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে  এমন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে৷ পয়লা জানুয়ারি ২০১৮ তারিখ হিসাবে ৩৭ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ এই চাকরিতে প্রতি মাসে ১৫হাজার টাকা করে বেতন মিলবে৷

[অফিস যাচ্ছেন আর সঙ্গে এগুলি নেই? সমস্যায় পড়তে পারেন কিন্তু!]

আর্কিওলজিক্যাল স্টাডিস অ্যান্ড ট্রেনিং ইস্টার্ন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট //castei.org.in৷ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পাবেন প্রার্থীরা৷ ডাউনলোড করে ফর্ম ফিলআপ করুন৷ আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্রের সঙ্গে সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিস অ্যান্ড ট্রেনিং ইস্টার্ন ইন্ডিয়ার দপ্তরে জমা দিন৷ আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা ১ সত্যেন রায় রোড, স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়াম (ওল্ড বিল্ডিং, ফার্স্ট ফ্লোর) কলকাতা-৭০০০৩৪৷ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর, ২০১৮৷ ইন্টারভিউয়ের মাধ্যমে এই দুটি শূন্যপদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে৷ কবে ইন্টারভিউ নেওয়া হবে সেই সময় ও ঠিকানা  আর্কিওলজিক্যাল স্টাডিস অ্যান্ড ট্রেনিং ইস্টার্ন ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে৷

[রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ]

The post মাস্টার্স করেছেন? তবে আপনার জন্য রইল চাকরির সন্ধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement