shono
Advertisement

Breaking News

Uorfi Javed

'ককরোচ' বিক্ষোভ সমর্থনে দীপকের থেকে ১ লক্ষ ঘুষ! কটাক্ষের ঝড়ে বিস্ফোরক জবাব উরফির

Abhijeet Dipke: 'ককরোচ' বিক্ষোভ সমর্থনের জন্য তারকা থেকে নেটপ্রভাবীদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন অভিজিৎ দীপকে! তালিকায় নাম জুড়তেই কী জবাব কষালেন উরফি জাভেদ?
Published By: Sandipta BhanjaPosted: 03:43 PM Aug 05, 2026Updated: 05:22 PM Aug 05, 2026

যন্তর মন্তরে 'ককরোচ' বিক্ষোভকে সমর্থনের জন্য ১ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন! শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন উরফি জাভেদ। খ্যাতনামা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জল আনসারির দাবি, আরশোলাদের সমর্থনের জন্য অভিজিৎ দীপকের (Abhijeet Dipke) থেকে লক্ষ টাকা ঘুষ নিয়েছেন উরফি। খবর চাউড় হতেই বেধড়ক কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। তবে উরফিও দমে যাওয়ার পাত্রী নন! পালটা ওই ইনফ্লুয়েন্সারকে জবাব কষিয়েছেন।

Advertisement

উরফি জাভেদ

যন্তর মন্তরে ছাত্র আন্দোলন শেষ হলেও আসমুদ্রহিমাচলে তার রেশ এখনও বহাল। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বর্তমানে নানাবিধ প্রশ্নবাণে বিদ্ধ। বাবার মাত্র ষাট হাজার টাকা বেতনে কীভাবে বিদেশে পড়শোনার খরচ জোগাতেন দীপকে? এহেন প্রশ্ন তুলে ইতিমধ্যেই তদন্তের দাবি জানিয়েছেন সুরাটের এক আরটিআই কর্মী। এমন আবহেই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জল আনসারি দাবি করেন, 'ককরোচ' বিক্ষোভ সমর্থনের জন্য তারকা থেকে নেটপ্রভাবীদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন অভিজিৎ দীপকে! সেই তালিকায় নাম জুড়েছে উরফি জাভেদেরও। ফয়জলের দাবি, 'ককরোচ'দের সমর্থনে একটি রিল ভিডিও পোস্ট করার জন্য দীপকের থেকে ১ লক্ষ টাকা নিয়েছেন উরফি। যার জেরে গত দিন কয়েক ধরেই জোর কটাক্ষ, সমালোচনার শিকার হতে হচ্ছে বিতর্কিত মডেল-অভিনেত্রীকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষমেশ সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুলতে বাধ্য হলেন উরফি জাভেদ (Uorfi Javed)।

"এরকম কত ব্র্যান্ড রয়েছে, যারা এখন আর আমার সঙ্গে কাজ করতে চাইছে না।..." 

'ককরোচ' প্রধান অভিজিৎ দীপকে

উরফির মন্তব্য, "১ লক্ষ টাকা! এই লোকটি যিনি এসব দাবি করছেন, তিনি আদতে বড়সড় মূর্খ। এই ব্যক্তিই একসময়ে দাবি করেছিলেন যে, উরফি রূপান্তরকামী। শুধু তাই নয়, আমার বিষয়ে অনেক ভুলভাল খবর রটিয়েছেন। এত লাইমলাইট-খেকো মানুষ! আর ১ লক্ষ টাকা? গিয়ে খোঁজ নিন, একটা রিল ভিডিওর জন্য আমি কত টাকা নিই।" বিতর্কিত মডেল-অভিনেত্রীর দাবি,"আমি কোনও টাকা পাইনি। উলটে আমার টাকা খরচ হয়েছে। এরকম কত ব্র্যান্ড রয়েছে, যারা এখন আর আমার সঙ্গে কাজ করতে চাইছে না। তাই আমি ঘুষ নিয়েছি- এটা দাবি করার আগে প্রমাণ দিন। যদি আপনার দাবি সত্যি হয়, আমি নিজের ইনস্টাগ্রাম ডিলিট করে দেব।"

গত ২০ জুলাই 'ককরোচ'দের সংসদ চলো অভিযানে বিক্ষোভকারী পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন উরফি জাভেদ। সরকারের সমালোচনা করে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলেন, অত্যন্ত হৃদয়বিদারক! পড়ুয়াদের উপর এমন বর্বরতা সরকারের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণই করে! ধর্মের নামে যখন গুণ্ডারা বিশৃঙ্খলার সৃষ্টি করে, কই তখন তো সরকার কিছু করে না!" সেই ভিডিওর জেরেই সমালোচিত হতে হয় তাঁকে। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই-এর কাছে ফয়জল আনসারি দাবি করেন যে, "ককরোচ সমর্থনে মুখ খোলার জন্য উরফি জাভেদকে ১ লক্ষ এবং পুনম পাণ্ডেকে ২০ হাজার টাকা দিয়েছেন অভিজিৎ দীপকে। এমনকী বলিউড তারকাদেরও টাকার বিনিময়ে যন্তর মন্তরে আমন্ত্রণ জানিয়েছেন।" একথা চাউড় হতেই কটাক্ষবাণে বিদ্ধ হন উরফি জাভেদ। শেষমেশ সংশ্লিষ্ট ইস্যুতে প্রতিক্রিয়া দিয়ে ধোঁয়াশা সরালেন মডেল-অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement