shono
Advertisement
Abhinav Shukla

'পর্নোগ্রাফি পুরুষদের মানসিকতা দুর্বল করে দেয়', অভিনব শুক্লার মন্তব্যে বিতর্কের ঝড়

টেলি অভিনেতা অভিনব শুক্লা বলেন, "পর্ন মুভি তৈরি করে বিশ্বের বিভিন্নপ্রান্তে পৌঁছে দিতে বিপুল পরিমাণ শক্তি খরচ হয়। যার দ্বারা এই পরিবেশ গভীরভাবে প্রভাবিত হয়।"
Published By: Kasturi KunduPosted: 07:19 PM Jul 19, 2026Updated: 07:19 PM Jul 19, 2026

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট বা পর্নোগ্রাফিই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী! সম্প্রতি জলবায়ু সংকট প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য টেলি অভিনেতা অভিনব শুক্লার। সেসময় পাশে বসে তারকাপত্নী রুবিনা দিলাইক। টেলি অভিনেত্রী হিনা খানের সঙ্গে ‘দ্য ফোর পিওভি’ (the4POV) নামক একটি নতুন পডকাস্ট শুরু করেছেন রুবিনা। সেখানেই অতিথির আসনে অভিনেত্রী রুবিনা দিলাইকের স্বামী অভিনব শুক্লা।

Advertisement

সাম্প্রতিক অতীতে দিয়া মির্জা দাবি করেছিলেন, জলবায়ু সঙ্কটের জন্য অনেকটাই দায়ী পুরুষতান্ত্রিক সমাজ। সেই মন্তব্য ঘিরেই আলোচনার মাঝে অভিনব শুক্লা তাঁর অভিনব দৃষ্টিকোণ ব্যক্ত করেন। তাঁর মতে, পর্ন বা নীল ছবি তৈরি এই পরিবেশকে বিশেষভাবে প্রভাবিত করে। তাঁর এই মন্তব্যে তাজ্জব বনে যান স্ত্রী রুবিনাও।

স্বামীর কথায় তাজ্জব রুবিনা

সেই সঙ্গে অভনবের মন্তব্যে তৈরি হয়েছে নয়া বিতর্ক। ওই পর্বে রুবিনা, অভিনব শুক্লা, হিনা খানের সঙ্গে ছিলেন তাঁর স্বামী রকিও। চারজনের মধ্যে দিয়ার মন্তব্য নিয়েই পারস্পরিক মতামত আদানপ্রদানের মাঝেই বোমা ফাটান অভিনব শুক্লা। তাঁর কথায়, "পর্ন মুভি তৈরি করে বিশ্বের বিভিন্নপ্রান্তে পৌঁছে দিতে বিপুল পরিমাণ শক্তি খরচ হয়। যার দ্বারা এই পরিবেশ গভীরভাবে প্রভাবিত হয়।"

স্বামীর কথা শুনে হাসি থামাতে পারেননি রুবিনা। অন্যদিকে হাসতে হাসতে পেটে খিল ধরে যায় হিনা আর রকিরও। মজার মাঝেই অভিনব শুক্লার মন্তব্য নিয়ে সোশালপাড়ায় চলছে কাটাছেঁড়া। পর্নোগ্রাফি শুধু পরিবেশের পক্ষেই ক্ষতিকারক নয়, আরও অনেক কুপ্রভাব রয়েছে। হিনা জানতে চান, তিনি পর্ন মুভি দেখেন?

অভিনব শুক্লার বক্তব্য

প্রত্যুত্তরে অভিনেতা বলেন, "পর্ন খুবই বিপজ্জনক একটা জিনিস। বাস্তব জীবনে অবাস্তব প্রত্যাশা তৈরি হয়। পুরুষদের মানসিকভাবে দুর্বল করে দেয় পর্ন ছবি। জীবনে লক্ষ্যভ্রষ্ঠ হওয়ার সম্ভবনা তৈরি হয়। প্রচুর সময় নষ্ট হয় এবং মানুষের শক্তিও কমে যায়।"

'দ্য ফোর পিওভি'-এর সংশ্লিষ্ট পর্বটি সম্প্রচারিত হতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সোশালপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া। কারও মতে, তিনি বিষয়টিকে অতিরঞ্জিত করে তুলেছেন। যদিও চর্চার মাঝে অভিনব বা বাকি সদস্যদের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement