দিন কয়েক ধরেই জ্বর, পেটে সংক্রমণে ভুগছিলেন। তবে শারীরিক অসুস্থা সত্ত্বেও কাজ থেকে বিরতি নেননি দর্শনা বণিক। শরীর খারাপ নিয়েই একনাগাড়ে কাজ করে যাচ্ছিলেন। আর তাতেই হিতে বিপরীত হয়! বৃহস্পতিবার রাতে অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষমেশ হাসপাতালে ভর্তি করাতে হয়।
"টানা কয়েক দিন বেশ কাজের চাপ যাচ্ছিল দর্শনার। বেশ কয়েকটা বিজ্ঞাপনী ছবির শুটিং চলছিল। যার জেরে বিশ্রাম এবং খাওয়া-দাওয়ার সময়ও হেরফের হয়।...."
জানা গিয়েছে, লাগাতার অসুস্থতার জেরে প্রাথমিকভাবে চিকিৎসকের কাছে পরামর্শই নিতে গিয়েছিলেন দর্শনা। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকই তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন। ঠিক কী হয়েছে? জানার জন্য সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর স্বামী তথা অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। তিনি জানালেন, "টানা কয়েক দিন বেশ কাজের চাপ যাচ্ছিল দর্শনার। বেশ কয়েকটা বিজ্ঞাপনী ছবির শুটিং চলছিল। যার জেরে বিশ্রাম এবং খাওয়া-দাওয়ার সময়ও হেরফের হয়। এরমাঝেই হয়তো এমন কিছু খেয়ে ফেলে, যেটা ওর সহ্য হয়নি। সেখান থেকেই সম্ভবত পেটে সংক্রমণ এবং অসুস্থতা।" কেমন রয়েছেন এখন?
সৌরভ-দর্শনা। ছবি- ইনস্টাগ্রাম
চলতি সপ্তাহেই 'ফ্রাইডে' ওটিটি প্ল্যাটফর্মে আসছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন সাইকোলজিক্যাল থ্রিলার 'গোর্কির মা'। ক্যামেলিয়া প্রোডাকশন প্রযোজিত এই সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস, দর্শনা বণিক এবং অনন্যা চট্টোপাধ্যায়কে। তার প্রাক্কালেই শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হতে হল অভিনেত্রীকে।
কেমন রয়েছেন এখন? সৌরভের কথায়, "প্রচণ্ড গরমে ড্রিহাইড্রেশনের সমস্যা হয়েছে দর্শনার। হয়তো শুটিংয়ের সময়ে কোনওভাবে রোদ লেগেছে। জ্বরটাও বারবার ঘুরে-ফিরে আসছিল। তবে আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কিছু নেই। সব ঠিক থাকলে শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে দর্শনাকে।" এদিকে দর্শনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই রীতিমতো উদ্বেগ তাঁর ভক্তমহলে। তবে সৌরভ আশ্বস্ত করেছেন উদ্বেগের কোনও কারণ নেই। উল্লেখ্য, চলতি সপ্তাহেই 'ফ্রাইডে' ওটিটি প্ল্যাটফর্মে আসছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন সাইকোলজিক্যাল থ্রিলার 'গোর্কির মা'। ক্যামেলিয়া প্রোডাকশন প্রযোজিত এই সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস, দর্শনা বণিক এবং অনন্যা চট্টোপাধ্যায়কে। তার প্রাক্কালেই শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হতে হল অভিনেত্রীকে।
