shono
Advertisement
Anjana Basu

'আগে নিজের প্রত্যাশা পূরণ করি..', লন্ডন যাওয়ার আগে বিজেপি সরকার নিয়ে অকপট অঞ্জনা

ইন্ডাস্ট্রির সেলিব্রিটি যাঁরা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাঁরাও জনগণের স্বার্থ নিয়ে বক্তৃতা দিচ্ছেন। কিন্তু, স্রোতের বিপরীতে হাঁটলেন অভিনেত্রী ও বিজেপি নেত্রী অঞ্জনা বসু। তাঁর কথায়, "ফিরে এসে দেশীয় সরকার নিয়ে কথা বলব'।
Published By: Kasturi KunduPosted: 01:16 PM May 22, 2026Updated: 06:39 PM May 22, 2026

প্রখ্যাত কথাসাহিত্যিক বুদ্ধদেব বসুর কালজয়ী কাব্যনাটক 'প্রথম পার্থ' বিগত কয়েক বছরে বিভিন্ন জায়গায় পরিবেশন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে শোয়ের সংখ্যা বর্তমানে বারো। এবার বিদেশের মাটিতে পরিবেশিত হবে বিখ্যাত শ্রুতি নাটক 'প্রথম পার্থ'। বলে রাখা ভালো, ২০১৩ সালে প্রথমবার এই নাটক লন্ডনে পরিবেশন করা হয়। ২০২৬-এ এটি হতে চলেছে দ্বিতীয় উপস্থাপনা। তার আগে হয়ে গেল লন্ডন মহোৎসবের সাংবাদিক সম্মলন। সেখানে হাজির ছিলেন পরিচালক অরিন্দম শীল থেকে অভিনেত্রী অঞ্জনা বসু, ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায় সহ আরও অনেকেই।

Advertisement

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লন্ডন মহোৎসব নিয়ে আবেগে ভাসলেন অঞ্জনা বসু (Anjana Basu)। তবে বর্তমান সরকার নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জিইয়ে রাখলেন এক অদ্ভুত ধোঁয়াশা। রাজ্যে পালাবদলের পর সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রায় প্রত্যেকেই তাঁদের মতামত পোষণ করেছেন। নতুন সরকারের থেকে তাঁদের প্রত্যাশা নিয়েও মুখ খুলেছেন। ইন্ডাস্ট্রির সেলিব্রিটি যাঁরা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাঁরাও জনগণের স্বার্থ নিয়ে বক্তৃতা দিচ্ছেন। কিন্তু, স্রোতের বিপরীতে হাঁটলেন অভিনেত্রী ও বিজেপি নেত্রী অঞ্জনা বসু।

বিজেপি নেত্রী অঞ্জনা বসু

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, "এখন আপাতত বিদেশের সরকারের কাছে যাচ্ছি। ফিরে এসে দেশীয় সরকার নিয়ে কথা বলব। আগে নিজের প্রত্যাশা পূরণ করে আসি। তারপর না হয় সকলের প্রত্যাশা নিয়ে কথা বলা যাবে।" লন্ডনে ঝটিকা সফরে যাচ্ছেন অভিনেত্রী। ঝটিকা সফর, এই শব্দ প্রযোগের কারণ ব্যাখা করে বললেন, "প্রচণ্ড ব্যস্ততার মাঝে মাত্র তিন দিনের ছুটিতে লন্ডন যাচ্ছি। আগামী ২৭ মে যাচ্ছি, অনুষ্ঠান করে আবার ৩০ মে কলকাতা ফিরছি।"

অভিনেত্রী অঞ্জনা বসু

লন্ডন মহোৎসব প্রসঙ্গে অভিনেত্রীর সংযোজন, "এই উদ্যোগটা সত্যিই দারুণ। প্রথম পার্থ আমার পছন্দের একটি নাটক। যখন বিদেশের মাটিতে পরিবেশনের সুযোগ পাচ্ছি সেটা তো আমার পরম সৌভাগ্যের। প্রবাসী বাঙালিদের সামনে প্রথম পার্থ উপস্থাপন করব, খুবই উত্তেজিত।" প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির তারকা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

২০০৩ সালে 'রবির আলো' ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীতে একাধিক বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করে মেগার দর্শকের মনে নিজের জায়গা তৈরি করেছেন। 'বিধির বিধান', 'বধূবরণ', 'বিজয়িনী'র মতো একাধিক ধারাবাহিকে অঞ্জনার অভিনয় বাঙালির ড্রইং রুমে প্রশংসিত হয়েছিল সে কথা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement