shono
Advertisement

ড্রাগের নেশা আর সম্পর্কের টানাপোড়েনের গল্প দেখাবে ওয়েব সিরিজ ‘ওহ! মাদার সিজন ২’

গল্পের চরিত্রগুলি অনেক বেশি বাস্তব, বলছেন অভিনেতারা। The post ড্রাগের নেশা আর সম্পর্কের টানাপোড়েনের গল্প দেখাবে ওয়েব সিরিজ ‘ওহ! মাদার সিজন ২’ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:46 PM Sep 02, 2019Updated: 03:05 PM Sep 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আড্ডাটাইমসের ওয়েবসিরিজ ‘ওহ মাদার’-এর প্রথম সিজন দর্শকের প্রশংসা কুড়িয়েছিল প্রচুর। এবার এসেছে দ্বিতীয় সিজন। এই সিজনও শুরু থেকে সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এবারের গল্পে প্রথম সিজনের দু’বছরের পরের ঘটনা তুলে ধরা হয়েছে। এই গল্পেরও প্রধান চরিত্র দিয়া আর সৌরভ।

Advertisement

এই সিজনে দেখা যাবে দিয়া আর সৌরভের বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু দিয়ার অনেক পুরুষ বন্ধু। এখানেই সমস্যা সৌরভের। সে এই কারণে নিরাপত্তাহীনতায় ভোগে। কিন্তু শিপ্রা তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয়। এদিকে সৌরভের দুই বন্ধু পাবলো এবং ইজের জীবনেরও সমস্যার অন্ত নেই। পাবলো বারবার প্রিয়াঙ্কার কাছে ভালবাসা জাহির করতে গিয়ে ধাক্কা খায়। আর ইজে ড্রাগ ডিলার। ‘ওহ মাদার!’-এর দ্বিতীয় সিজনে দিয়া-সৌরভের পাশাপাশি পাবলো ও ইজের গল্পও বলা হয়েছে।

[ আরও পড়ুন: গণেশ চতুর্থীতে মেতে মুম্বই, সিদ্ধিদাতার আরাধনার সঙ্গে মিশেছে চন্দ্রযান ২ ]

সুদেষ্ণা রায়ে ছেলে পরিচালক সাকেত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলায় ড্রাগ ট্রিপ নিয়ে তেমন একটা কাজ হয়নি। তিনি তাই সেদিকে নজর দিতে চেয়েছেন। তবে এটি তাঁর কাছে একটি পরীক্ষা। বাকিটা তিনি দর্শকের উপর ছেড়ে দিয়েছেন। সিরিজে বিদীপ্তা চক্রবর্তী শিপ্রার চরিত্রে অভিনয় করছেন। এই ধরনের চরিত্রে তাঁকে দর্শক আগে দেখেননি। বিদীপ্তাকে নিয়ে পরিচালক সাকেতও উচ্ছ্বসিত। অভিনেত্রীকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিনি। দিয়া ও সৌরভ, অর্থাৎ রিয়েল লাইফের বিবৃতি চট্টোপাধ্যায় ও অনির্জিৎ হোর জানালেন, দু’টি চরিত্রই প্রথম সিজনের থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং। তবে কাজটি তাঁরা উপভোগ করেছেন। এছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন শাম্ব মুখোপাধায়, বাবলা ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য, একাভলি খান্না, অনুমিতা সেন, ঈশান ভাসিন, সূর্য কর ও ডিউক বসু। ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে স্ক্রিনিং।

প্রসঙ্গত ‘ওহ মাদার’-এর প্রথম সিজন দর্শকদের পছন্দ হয়েছিল ভালই। আড্ডাটাইমসের ভিউয়ার্সও বেড়েছিল। অবিবাহিত এক মেয়ের আচমকা গর্ভবতী হয়ে পড়া ও তা নিয়ে টানাপোড়েন ছিল গল্পের বিষয়বস্তু। এবার গল্পে আরও অনেক মোড় রয়েছে। ফলে ‘ওহ! মাদার’-এর দ্বিতীয় সিজন নিয়ে আশাবাদী সবাই।

[ আরও পড়ুন: প্রভাসের প্রিয় ৩০টি পদ নিয়ে এই রেস্তরাঁয় পাওয়া যাচ্ছে ‘সাহো থালি’ ]

The post ড্রাগের নেশা আর সম্পর্কের টানাপোড়েনের গল্প দেখাবে ওয়েব সিরিজ ‘ওহ! মাদার সিজন ২’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার