shono
Advertisement
Bhooth Bangla

'ধুরন্ধর' রণবীরের গুঁতোয় পিছিয়ে গেল 'ভূত বাংলা' মুক্তির দিন! কবে আসছে অক্ষয়ের ছবি?

'ভূত বাংলা' ছবির প্রযোজক কাপুর ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন।
Published By: Kasturi KunduPosted: 04:06 PM Apr 02, 2026Updated: 05:29 PM Apr 02, 2026

এই মুহূর্তে বক্স অফিসের 'বাপ' 'ধুরন্ধর দ্য রিভেঞ্জ'। মুক্তির প্রথম দিন থেকেই সাফল্যের মুখ দেখছে রণবীরের ছবি। রেকর্ড ব্যবসা করে প্রথম পর্বের পর নজর কেড়েছে দ্বিতীয় পর্বও। ধুরন্ধর ২-এর গুঁতোয় স্থানচ্যূত অক্ষয় কুমারের আগামী ছবি 'ভূত বাংলা'(Bhooth Bangla)। ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে না আক্কির মতুন ছবি। ধুরন্ধরের সাফল্যের মাঝে পিছিয়ে গেল ভূত বাংলা মুক্তির দিনক্ষণ। বেশ কিছুদিন পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তি। ধুরন্ধর: দ্য রিভেঞ্জ শুধু বক্স অফিসে রাজত্বই করছে না, বড় ছবির মুক্তির পরিকল্পনাতেও প্রভাব ফেলছে। প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেল অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের 'ভূত বাংলা' মুক্তির দিন। ১০ এপ্রিলের পরিবর্তে ভূত বাংলা মুক্তি পাবে আগামী ১৬ এপ্রিল।

Advertisement

ছবির প্রযোজক একতা কাপুর ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ' বেশ কয়েক পর্ব আলোচনার পর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউটর ও এক্সিবিটরদের অনুরোধের পর আমরা ভূত বাংলা মুক্তি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দর্শককে একটি সুন্দর ছবি উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং একশো শতাংশ নিশ্চিত এই সিদ্ধান্ত সিনেমার সাফল্যে বিশেষ ভূমিকা পালন করবে।'

একতার বক্তব্য, "ভূত বাংলা এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে দুইটি ছবিই যথাযথ স্ক্রিন স্পেস, মার্কেটিং ফোকাস এবং দর্শককে হলমুখী করবে।"

ধুরন্ধরের প্রশংসা করে একতার সংযোজন, 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ বর্তমানে বক্স অফিসে দারুণ সফল যা পুরো ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত সুখবর। আমাদের এক্সিবিটরদের মতে ছবিটিকে আরও ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত তাতে ইন্ডাস্ট্রিই লাভবান হবে।'

অক্ষয়ের ছবি মুক্তির দিন পিছিয়ে যাওয়া প্রসঙ্গে লিখেছেন,'ভূত বাংলা এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে দুইটি ছবিই যথাযথ স্ক্রিন স্পেস, মার্কেটিং ফোকাস এবং দর্শককে হলমুখী করবে। আমরা বিশ্বাস করি এই সিদ্ধান্তে সবাই উপকৃত হবে। নির্মাতা, এক্সিবিটর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক যারা কোনও আপস ছাড়াই প্রতিটি ছবি উপভোগ করতে পারবেন। আমরা সবসময় দর্শকের সুবিধাকে অগ্রাধিকার দেব এবং তাঁদের সেরা বিনোদন দেওয়ার চেষ্টা করব।'

'ভূত বাংলা' -র মাধ্যমে ১৭ বছর পর অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের বহুল প্রতীক্ষিত পুনর্মিলন। এর আগে হেরা ফেরি', 'ভুলভুলাইয়া', 'দে দানা দান', 'ভাগম ভাগ' এবং 'গরম মসলা'-র মতো কাল্ট কমেডি উপহার দিয়েছে এই জুটি। এই হরর-কমেডিতে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল, তব্বু, রাজপাল যাদব, যীশু সেনগুপ্ত এবং মিথিলা পালকর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement