shono
Advertisement
Arijit Singh

কথা রাখলেন অরিজিৎ, প্লেব্যাক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে গায়কের নতুন গান

গত ২৭ জানুয়ারি, অরিজিৎ সিংই আচমকা ঘোষণা করেন প্লেব্যাক আর করবেন না তিনি। শিল্পীর সোশাল মিডিয়া পোস্ট যেন বিনা মেঘে বজ্রপাতের মতো লেগেছিল অনুরাগীদের।
Published By: Sayani SenPosted: 12:28 PM Feb 28, 2026Updated: 12:31 PM Feb 28, 2026

সঙ্গীত জগতে তিনি যেন ধ্রুবতারা। বেশিরভাগ সঙ্গীত অনুরাগীর পছন্দের তালিকার একেবারের প্রথম সারিতে তার বাস। গত ২৭ জানুয়ারি, সেই অরিজিৎ সিংই আচমকা ঘোষণা করেন প্লেব্যাক আর করবেন না তিনি। শিল্পীর সোশাল মিডিয়া পোস্ট যেন বিনা মেঘে বজ্রপাতের মতো লেগেছিল অনুরাগীদের। তবে বলেছিলেন গান ছাড়ছেন না তিনি। বরং আরও ভালো কিছু করবেন। কথা রাখলেন অরিজিৎ। প্লেব্য়াক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে নতুন গান। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় যা নিয়ে চলছে জোর চর্চা।

Advertisement

অরিজিৎ সিং নতুন গানটি 'রায়না' সুরকার শেখর রাভজিয়ানি। গানের কথা লিখেছেন প্রিয়া সারাইয়া। আদ্যোপান্ত রোম্যান্টিক গানটি সোশাল মিডিয়ায় প্রকাশ হওয়ামাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় বইছে কমেন্টের ঝড়। এক নেটিজেন লিখেছেন, "গুরুর স্বাধীন গান।" আবার কেউ লিখছেন, "অরিজিৎ নিজের জাদু দেখিয়েছেন।" আবার কারও মতে, "গান শুনে আনন্দে চোখে জল চলে আসছে।"

তবে গায়ক আগেই স্পষ্ট করে বলে দিয়েছিলেন আগাম প্রতিশ্রুতিমাফিক এখনও কিছু কাজ বাকি রয়েছে। চলতি বছরে সেগুলোই সম্পন্ন করবেন। সেই তালিকারই অন্যতম জুনেইদ খানের ‘এক দিন’। আমির এক্ষেত্রে প্রযোজকের আসনে তবে মুখ্য ভূমিকায় রয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ পুত্র জুনেইদ খান এবং সাই পল্লবী। আসন্ন এই রোম্যান্টিক ড্রামাতেই শোনা যাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠ। প্রথমটায় শোনা গিয়েছিল, সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ এখনও পর্যন্ত অরিজিৎ সিংয়ের শেষ গাওয়া প্লেব্যাক হিসেবে নাম লেখালেও গায়কের বিজয়রথ ‘এই খানে’ই থামছে না! কারণ শাহরুখ খানের ‘কিং’ ছবিতে অরিজিতের প্লেব্যাক থাকার কথা আগেই শোনা গিয়েছিল। যদিও নির্মাতারা আনুষ্ঠনিকভাবে তার ঘোষণা করেননি। আমির খানের প্রযোজনা সংস্থার তরফে ফাঁস করা হল আসল খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement