shono
Advertisement
CJP march

'সংসদের ভিতর হামলার আতঙ্কে গুটিয়েছিলাম', 'আরশোলা' আটকানোয় দিল্লি পুলিশকে ধন্যবাদ কঙ্গনার

বাদল অধিবেশনের পয়লা দিনে 'ককরোচ'দের সংসদ অভিযান ঘিরে তুলকালাম! সংসদের ভিতর ঠিক কেমন পরিবেশ ছিল? জানালেন 'আতঙ্কিত' কঙ্গনা রানাউত।
Published By: Sandipta BhanjaPosted: 07:59 PM Jul 21, 2026Updated: 07:59 PM Jul 21, 2026

বাদল অধিবেশনের পয়লা দিনেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) 'সংসদ অভিযান' ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় দিল্লি। নিট কেলেঙ্কারি-সহ কেন্দ্রীয় শিক্ষমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলন রুখতে যন্তর মন্তর চত্বরে ৫০০০ পুলিশ ও আধাসেনা নামায় কেন্দ্র। এরপরেও ব্যারিকেড ভেঙে মিছিল এগনোর চেষ্টা করলে আন্দোলকারীদের সঙ্গে তুমুল বিরোধ বাঁধে পুলিশের। বিক্ষুব্ধ 'আরশোলা'দের রুখতে লাঠিচার্জের পাশাপাশি ছোড়া হয় কাঁদানে গ্যাস, চালানো হয় জলকামানও। রাজপথে যখন এহেন পরিস্থিতি, তখন সংশ্লিষ্ট ইস্যুতে সোমবার উত্তপ্ত হয় সংসদের বাদল অধিবেশনও। এদিন সংসদের ভিতর ঠিক কেমন পরিবেশ ছিল? সেকথাই জানালেন কঙ্গনা রানাউত।

Advertisement

পুলিশের ভূমিকা নিয়ে যখন দেশজুড়ে কটাক্ষ, সমালোচনার ঝড়, পুলিশের নীতিবোধ নিয়ে প্রতিবাদে সরব অনুরাগ কাশ্যপ, অরিজিৎ সিং-সহ তাবড় তারকারা, তখন কঙ্গনার মন্তব্য, "দিল্লি পুলিশ যেভাবে আমজনতার সামনে ঢাল হয়ে ক্ষতির হাত থেকে রক্ষা করেছে..."

সাংসদ তথা অভিনেত্রীর মন্তব্য, "আমরা সব সাংসদরা তখন সংসদ কক্ষের ভিতরে। সকলেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের উপর হামলা চালাবে।" বাদল অধিবেশনের প্রথম দিনেই এহেন বিক্ষোভ কর্মসূচিতে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় রাজধানীতে। পড়ুয়াদের 'বিক্ষোভ দমনে' পুলিশের ভূমিকা নিয়ে যখন দেশজুড়ে কটাক্ষ, সমালোচনার ঝড়, পুলিশের নীতিবোধ নিয়ে প্রতিবাদে সরব অনুরাগ কাশ্যপ, অরিজিৎ সিং-সহ তাবড় তারকারা, তখন সংবাদ সংস্থা এএনআই-য়ের মুখোমুখি হয়ে কঙ্গনার মন্তব্য, "দিল্লি পুলিশ যেভাবে আমজনতার সামনে ঢাল হয়ে ক্ষতির হাত থেকে রক্ষা করেছে, তার জন্যে ওরা প্রশংসার দাবিদার।" পাশাপাশি মঙ্গলবার এনডিএর সংসদীয় বৈঠকে নিট কেলেঙ্কারির নিন্দা করে প্রধানমন্ত্রী যেভাবে সরব হয়েছেন, সেপ্রসঙ্গ টানেন বিজেপির তারকা সাংসদ। এদিন নরেন্দ্র মোদি জানান, "যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করাটা সরকারের দায়িত্ব।" প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়েই কঙ্গনা রানাউতের সংযোজন, "এবিষয়ে আমাদের দায়িত্ব কী এবং কীভাবে আমরা এই সমস্যার মোকাবিলা করব, সে সম্পর্কেই মোদিজি কথা বলেছেন।"

 কঙ্গনা রানাউত, ছবি- এক্স হ্যান্ডেল

সোমবারও ককরোচদের 'সংসদ অভিযান' নিয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, “আমাদের সংসদীয় অধিবেশনগুলো এই জন্যই বিশেষভাবে আয়োজিত, যাতে আমরা সমস্ত বিষয়ে বিশদে আলোচনা করতে পারি। কিন্তু তারা যদি প্রতিবাদ করতে গিয়ে সেখানে এইভাবে হট্টগোল করে, বিশৃঙ্খলার সৃষ্টি করে, সেটা মোটেই ঠিক নয়। এই সরকার জনগণের নির্বাচিত এবং সরকার কীভাবে চলবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল সরকারেরই রয়েছে। আপনাদের যদি এতই আত্মবিশ্বাস থাকে, তবে আপনারা নিজেরাই নির্বাচনে দাঁড়ান। কাকে বরখাস্ত করা হবে আর কাকে রাখা হবে? সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা এভাবে সরকারকে চাপ দিতে পারেন না। এই ধরনের চাপপ্রয়োগ একেবারেই গ্রহণযোগ্য নয়।” এখানেই অবশ্য থামেননি মাণ্ডির বিজেপি সাসদ। কঙ্গনার সংযোজন, “ধীরে ধীরে সকলেই ভারতীয় জনতা পার্টি এবং সনাতন সংস্কৃতিতে আশ্রয় খুঁজবে, কারণ এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি।” এবার হাজারো কটাক্ষ, সমালোচনার মাঝে দিল্লি পুলিশের প্রশংসা করে সমালোচিত কঙ্গনা রানাউত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement