shono
Advertisement
Suniel Shetty

'দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে', রাহুল-আথিয়াকন্যার 'সিক্রেট' ফাঁস দাদু সুনীল শেট্টির

মোদিভক্ত কেএল রাহুল, আথিয়া শেট্টির কন্যা। নিত্যদিন কীভাবে প্রধানমন্ত্রীর পুজো করে ইভারা? সেই মজার কীর্তি ফাঁস করলেন অভিনেতা।
Published By: Sandipta BhanjaPosted: 12:01 PM Jun 27, 2026Updated: 04:08 PM Jun 27, 2026

পঁচিশ সালের মার্চ মাসে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আথিয়া শেট্টি এবং কেএল রাহুল। সেই প্রেক্ষিতেই গত দেড় বছর নাতনিসুখে দিন দিন কাটছে সুনীল শেট্টির (Suniel Shetty)। রোজ সকালে নিয়ম করে খুদে ইভারার সঙ্গে সময় কাটান প্রবীণ অভিনেতা। এবার রাহুল-আথিয়াকন্যাকে নিয়ে যা বললেন দাদু সুনীল শেট্টি, তাতে হতবাক হতে হয়। দেড় বছর বয়সি খুদের নাকি এখন থেকেই রাজনীতিতে নজর! নিত্য প্রধানমন্ত্রীর পুজো করে সে। কীরকম?

Advertisement

মোদিভক্ত কেএল রাহুল, আথিয়া শেট্টির কন্যা।

'ওয়েলকাম টু জঙ্গল' রিলিজের প্রাক্কালে নাতনির সেসব মজার কাণ্ডকারখানাই ভাগ করে নিলেন সুনীল। অভিনেতা জানান, খুদে ইভারা নরেন্দ্র মোদির বড় ভক্ত। রোজ মোদি-নাম জপে সে। এমনকী প্রধানমন্ত্রীকে মিষ্টিও অর্পণ করে। যদিও মা-বাবা বা পরিবারের কেউই ইভারাকে এটা শেখাননি, তাহলে ১৫ মাসের খুদে মোদিকে চিনল কীভাবে? সেকথাই ভাগ করে নিলেন সুনীল শেট্টি। মোদি স্তুতি করে অভিনেতা জানান, "সবসময়েই বলি যে, আমি মোদিজির একজন বড় ভক্ত। আমি কিন্তু কোনও রাজনৈতিক দলের উল্লেখ করছি না। একজন রাষ্ট্রনেতার কথাই বলছি। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব যদি আমাকে অনুপ্রাণিত করেন বা আমার মননে প্রভাব ফেলেন, সেটাই বড় কথা। আমি যেমন আমার দেশকে ভালোবাসি, তেমনই মোদীজিকেও ভালোবাসি। আমার মনে হয়, ওঁর ব্যক্তিত্বটাই এমন, যা বিশেষ আকর্ষণীয়।" কীরকম? তার ব্যাখ্যা দিতে গিয়েই নাতনি ইভারার প্রসঙ্গ টানেন সুনীল শেট্টি।

"আমি কিন্তু ওকে এসব শেখাইনি। না ওর বাবা-মা ওকে এটা করতে বলেছে! তবুও রোজ ইভারা মোদিজির পুজো করে। সেইজন্যই বললাম, মোদিজির মধ্যে নিশ্চয়ই..." 

নিত্যদিন কীভাবে প্রধানমন্ত্রীর পুজো করে ইভারা? সেই মজার কীর্তি ফাঁস করলেন দাদু সুনীল শেট্টি

অভিনেতার মন্তব্য, "আমার নাতনির বয়স এখন ১৫ মাস। একবার বিমানবন্দরে ওর আয়া ওকে মোদিজি সম্পর্কে বলেছিলেন। আর এখন ইভারা প্রতিদিন সকালে সাই বাবার একটি বই খোলে, যাতে মোদিজিরও একটি ছবি রয়েছে। সেটা দেখে আমার নাতনিও বলে 'মোদিজি'। শুধু তাই নয়, বাড়ির গণপতি মূর্তির সামনে রাখা মিষ্টি নিয়ে এসে মোদির ছবিতে নিবেদনও করে ইভারা। আমি কিন্তু ওকে এসব শেখাইনি। না ওর বাবা-মা ওকে এটা করতে বলেছে! তবুও রোজ ইভারা মোদিজির পুজো করে। সেইজন্যই বললাম, মোদিজির মধ্যে নিশ্চয়ই ম্যাজিক্যাল কোনও ক্ষমতা রয়েছে।" এর আগেও এক সাক্ষাৎকারে নাতনিকে নিয়ে মুখ খোলেন সুনীল শেট্টি। সেসময়ে তিনি জানান, "আমার নাতনি ইভারা হুবহু আথিয়ার মতো, আসলে আথিয়ারই ২.০ সংস্করণ। আমি আমার অবসর সময়ের প্রতিটা মুহূর্ত ওর সঙ্গেই কাটাই এখন। এমনকী কাজ শেষে বাড়ি ফিরেও নাতনিকেই খুঁজি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement