shono
Advertisement
Ayushmann Khurrana

'প্রেম রতন ধন পায়ো'র স্মৃতি উসকে এবার পর্দায় আয়ুষ্মান-শর্বরীর প্রেম, কবে মুক্তি?

প্যাচপ্যাচে গরমে যখন মানুষ নাজেহাল তখন প্রেমের সাগরে ডুব দিচ্ছেন আয়ুষ্মান! কখনও একসঙ্গে তিন গ্ল্যামারাস নায়িকার 'কলির কেষ্ট' তো কখনও আবার মন মজেছে শর্বরীতে।
Published By: Kasturi KunduPosted: 04:25 PM Apr 21, 2026Updated: 04:41 PM Apr 21, 2026

সদ্য প্রকাশ্যে এসেছে আয়ুষ্মান খুরানা অভনীত ‘পতি পত্নী অউর ওহ দো’এর ঝলক। সারা আলি খান, ওয়ামিকা গাব্বি, রাকুলপ্রীত সিংয়ের সঙ্গে মুচমুচে রোম্যান্টিক সব দৃশ্য ধরা দিয়েছেন আয়ুষ্মান। মাখমাখ প্রেম জমে উঠতেই ফের আরও এক নায়িকার সঙ্গে রোম্যান্সে মজলেন অভিনেতা। প্যাচপ্যাচে গরমে যখন মানুষ নাজেহাল তখন প্রেমের সাগরে ডুব দিচ্ছেন আয়ুষ্মান! কখনও একসঙ্গে তিন গ্ল্যামারাস নায়িকার 'কলির কেষ্ট' তো কখনও আবার মন মজেছে শর্বরীতে।

Advertisement

আসলে যা ঘটবে পুরোটাই পর্দায়। একজন অভিনেতা হিসেবেই ‘পতি পত্নী অউর ওহ দো’ সহ আরও একটি ছবিতে সহ অভিনেত্রীর প্রেমে মশগুল হবেন আয়ুষ্মান (Ayushmann Khurrana)। পরিচালক সূরজ.আর.বর্জায়িতার নির্দেশনায় অভিনেত্রী শর্বরীর সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করবেন আয়ুষ্মান। 'ইয়ে প্রেম মোল লিয়া' ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী বাগ। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সূরজের নতুন ছবি। ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেও চরিত্রদের লুক এখনও প্রকাশ্যে আসেনি।

একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যায় সলমন খান ও সোনম কাপুর অভিনীত আদ্যোপান্ত প্রেমের ছবি 'প্রেম রতন ধন প্যায়ো'। কেন্দ্রীয় চরিত্র প্রেম দর্শকের মনে দাগ কেটেছিল। ভাইজানের সঙ্গে আর জুটি না বাঁধলেও আয়ুষ্মানের মধ্যেই প্রেমিক চরিত্রকে খুঁজে পেয়েছেন সূরজ.আর.বর্জাতিয়া। প্রায় এক দশকেরও বেশি সময় পর ‘প্রেম’ চরিত্রের প্রত্যাবর্তনে ইতিমধ্যেই দর্শকের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। একইসঙ্গে এই ছবির মাধ্যমে আরও একবার হিমেশ রেশমিয়ার সঙ্গে কাজ করছেন পরিচালক সূরজ.আর.বর্জাতিয়া।

'ইয়ে প্রেম মোল লিয়া' ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী বাগ। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সূরজের নতুন ছবি। ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেও চরিত্রদের লুক এখনও প্রকাশ্যে আসেনি।

'প্রেম রতন ধন প্যায়ো'র স্মৃতি উসকে আসন্ন ছবি 'ইয়ে প্রেম মোল লিয়া'র সঙ্গীত নিয়েও প্রত্যাশা বাড়ছে তা বললে অত্যুক্তি হবে না। এক সাক্ষাৎকারে আয়ুষ্মান খুরানা জানিয়েছেন, সূরজ বর্জাতিয়ার সঙ্গে কাজ করার ইচ্ছেটা দীর্ঘদিনের। অন্যদিকে পরিচালেকর মতে, একজন নির্মাতার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দর্শকের আবেগের সঙ্গে সংযোগ তৈরি বক্স অফিসের নয়। উল্লেখ্য প্রাথমিকভাবে ছবিটির নাম রাখা হয়েছিল 'প্রেম কি শাদি', পরে তা বদলে রাখা হয় 'ইয়ে প্রেম মোল লিয়া'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement