২৯ মার্চ দীঘা সংলগ্ন তালসারিতে 'ভোলে বাবা পার করেগা'র শুটিং করতে গিয়েই সব শেষ! সাগরের নোনা জলেই সলিল সমাধি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তরুণ অভিনেতার অকাল মৃত্যুতে কাঠগোড়ায় সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র! শুটিংয়ে একসঙ্গে শট দিয়েও শ্বেতা বেঁচে ফিরলেও রাহুল কেন মৃত্যুর কোলে ঢলে পড়ল? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় টলিপাড়া থেকে রাহুলের প্রিয়জনেরা। কলকাতা সহ ওড়িশা পুলিশ ঘটনার তদন্ত করছে। দেখতে দেখতে রাহুলের মৃত্যর পর কেটে গিয়েছে ২২ দিন। মুখে রা কাটেননি সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র। প্রকাশ্যে কিছু না বললেও রাহুলের মৃত্যুর পর টলিপাড়ায় যে ঘটনাগুলো ঘটেছে বা যে এসওপিগুলো সম্পর্কে আলোচনা হয়েছে সেগুলোকে সমাজমাধ্যমের পেজে সমর্থন করেছেন। শ্বেতার ফ্যান পেজের তরফে ঘটনার ২২ দিন পর ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট।
সাদা সালোয়ার কামিজের সঙ্গে চোখে গোল চশমা আর গালে হাত দিয়ে বসে শ্বেতা। ছবির ক্যাপশনে লেখা, 'তোমার অনুমতি ছাড়া কেউ তোমাকে হীনম্মন্য বোধ করাতে বা নীচু দেখাতে পারবে না।' একইসঙ্গে ফ্যান পেজের তরফে বদলে ফেলা হয়েছে অভিনেত্রীর প্রোফাইলের ছবিও। পাহাড়ের কিনারায় উদাসীন শ্বেতা!
ছবির কমেন্ট বক্সে নেটাগরিকদের একটাই আর্জি, রাহুলের মৃত্যুর মুহূর্তে ঠিক কী ঘটেছিল সেই সত্যি যেন অবিলম্বে প্রকাশ্যে আনেন। সহ অভিনেতার অকাল মৃত্যুতে পরিবার যাতে সঠিক বিচার পায় শ্বেতার কাছে সেই অনুরোধই করেছেন সিংহভাগ নেটিজেন। অনেকে আবার জানতে চেয়েছেন, এই মুহূর্তে কেমন আছেন অভিনেত্রী শ্বেতা মিশ্র।
উল্লেখ্য, রাহুলের মৃত্যুর পর ৩১ মার্চ শুটিংয়ের একটি দৃশ্য শেযার করে ফ্যান পেজের তরফে লেখা ছিল 'ভালো থেকো'। প্রসঙ্গত, শ্বেতার এই 'দ্বিতীয় জন্ম' যেন ‘অভিশপ্ত’এক মুহূর্ত! রাহুলের মর্মান্তিক মৃত্যুতে অনেকেই কাঠগোড়ায় তুলেছেন শ্বেতা মিশ্রকে। প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে শ্বেতার বেঁচে ফেরা।
শ্বেতার ফ্যান পেজের তরফে ঘটনার ২২ দিন পর ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট। সাদা সালোয়ার কামিজের সঙ্গে চোখে গোল চশমা আর গালে হাত দিয়ে বসে শ্বেতা। ছবির ক্যাপশনে লেখা, 'তোমার অনুমতি ছাড়া কেউ তোমাকে হীনম্মন্য বোধ করাতে বাল নীচু দেখাতে পারবে না।'
এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন 'ধূলোকণা'র সহঅভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। সমাজমাধ্যমে একটি পোস্টে শ্বেতার পক্ষে সাফাই দিয়ে অনিন্দিতা জানিয়েছিলেন, 'ওই দিনের ব্যাপারে যা যা বলার ও বলবে। আইনের কাছে বলবে, বলবেই। কারণ শ্বেতার শিরদাঁড়াটা খুব সোজা আর খুব শক্ত।'
