shono
Advertisement
Kangana Ranaut

সাদা জামদানিতে কঙ্গনা যেন বঙ্গতনয়া, নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে নজর কাড়লেন 'ক্যুইন'

সাদা জামদানি, কপালে ছোট্ট টিপ, খানিক এলোমেলো কোঁকড়ানো চুলে হাত খোঁপা আর ঝুমকোতে কঙ্গনার লুকে বাঙালিয়ানার ছোঁয়া যা নির্বাচনের প্রাক্কালে বাঙালি মনকে বিশেষ প্রভাবিত করেছে বললে অত্যুক্তি হবে না।
Published By: Kasturi KunduPosted: 01:58 PM Apr 21, 2026Updated: 02:38 PM Apr 21, 2026

হিন্দি ছবির দর্শকের কাছে তিনি বলিউডের 'ক্যুইন' কিন্তু, রাজনীতির ময়দানে যেন একেবারে পাশের বাড়ির মেয়ে কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিজেপি সাংসদ কঙ্গনা নির্বাচনী প্রচারে বেছে নিয়েছেন ঐতিহ্যবাহী শ্বেত শুভ্র জামদানি। বাঙালিয়ানার প্রতীক সাদা জামদানিতে কঙ্গনায় মুগ্ধ আবালবৃদ্ধবনিতা। সাদা-কালো আবহে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নন্দীগ্রামে (Nandigram) প্রচারের বেশ কিছু ছবি পোস্ট করেন। সেখানেই সাদা জামদানি, কপালে ছোট্ট টিপ, খানিক এলোমেলো কোঁকড়ানো চুলে হাত খোঁপা, আর ঝুমকোতে অভিনেত্রীর লুকে বাঙালিয়ানার ছোঁয়া যা নির্বাচনের প্রাক্কালে বাঙালি মনকে বিশেষ প্রভাবিত করেছে বললে অত্যুক্তি হবে না।

Advertisement

'বাংলার নির্বাচন ২০২৬' ক্যাপশনে ছবিগুলো পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল। সকলের নজর কেড়েছে কঙ্গনার ধপধবে সাদা জামদানি শাড়ি। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে কঙ্গনার রুচিশীল ফ্যাশন সেন্স নিঃসন্দেহে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। আধুনিকতার ছোঁয়ার স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের এই মেলবন্ধনে কঙ্গনা হয়ে উঠেছেন বাস্তবের 'ক্যুইন'।

কখনও জনসভায় বক্তৃতা তো কখনও আবার ব্যক্তিগত বিমানের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত। জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার 'ইয়ার্ন স্টোরি' নামক ব্র্যান্ডের জামদানিতে নিজেকে সাজিয়েছিলেন বলিউডের এই গ্ল্যামারস ডিভা। শাড়ির আঁচল বেশ সুন্দর করে কোমরে গুঁজে বাঙালির আদলেই পরেছিলেন। কঙ্গনার ছিমছাম শাড়ি লুককে আরও একটু তোল্লাই দিয়েছে মানানসই গয়না। মেকআপেও ছিল একেবারে হালকা ছোঁয়া। প্রায় নো মেকআপ লুকই বলা যায়।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, ঢাকার তাঁতশিল্পীদের হাতের সূক্ষ্ম বুনন ও নান্দনিক নকশাই জামদানির বিশেষত্ব। ভারতীয় হস্তশিল্প ও হ্যান্ডলুমের প্রতি বিশেষ টানের কথা বহুবার প্রকাশ্যে বলেছেন কঙ্গনা। বিভিন্ন ভারতীয় কারিগরের তৈরি ঐতিহ্যবাহী হ্যান্ডলুম শাড়ি রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। বিভিন্ন অনুষ্ঠান, সংসদীয় অধিবেশন এমনকী বিমানবন্দরেও সাবেক সাজে নজর কাড়েন কঙ্গনা।

দক্ষিণ কলকাতার 'ইয়ার্ন স্টোরি' নামক ব্র্যান্ডের জামদানিতে নিজেকে সাজিয়েছিলেন কঙ্গনা। বাঙালির আদলেই শাড়ির আঁচল বেশ সুন্দর করে কোমরে গুঁজে পরেছিলেন। কঙ্গনার ছিমছাম শাড়ি লুককে আরও একটু তোল্লাই দিয়েছে মানানসই গয়না।

দিনকয়েক আগে কলকাতায় এসে কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। তখনও কঙ্গনার পরনে ছিল কমলা রঙের চওড়া পাড়ের হালকা গোলাপী রঙের শাড়ি, গলায় বেশ ভারী গয়না। রাজবেশে মন্দিরে পা রেখেছিলেন কঙ্গনা। পুজো দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, "মাকালীর ডাকে সাড়া দিতে কলকাতা চলে এলাম। আমি বরাবরই শক্তির উপাসক। দেশের মঙ্গল কামনায় পুজো দিলাম। তবে বিশেষ করে বাংলার মেয়েদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি। এই শহরের মেয়েদের যেন মাকালী রক্ষা করেন। মেয়েরা যেন ন্যায় বিচার পায়। এ ছাড়াও আসন্ন নির্বাচনে বিজেপি যাতে ফল ভালো করতে পারে, সেই প্রার্থনাও করেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement