shono
Advertisement

Breaking News

Artist Forum Election

শিল্পীদের বন্ধ হওয়া মেডিক্লেম চালু করার ইচ্ছে, আর্টিস্ট ফোরামে কোষাধ্যক্ষ পদ পেয়েই 'অ্যাকশনে' বাসবদত্তা

উল্লেখযোগ্যভাবে, এই বছরে কোনও পদে নেই টলিপাড়ার সুপারস্টারদ্বয় দেব-জিৎ। কে কোন পদ পেলেন? দেখে নিন একনজরে।
Published By: Sandipta BhanjaPosted: 03:27 PM Feb 10, 2026Updated: 03:27 PM Feb 10, 2026

সদ্য অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচন। বিগত দু'বছর ধরে সংশ্লিষ্ট ফিল্ম সংগঠনের বেশ কয়েকটি পদ একেবারে নির্দিষ্ট ছিল। এবারের নির্বাচনী ফলেও সভাপতি পদে যেমন রঞ্জিত মল্লিক রয়েছেন, তেমনই কার্যকরী সভাপতি পদে বহাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলতিবারেও সম্পাদক পদে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। তবে উল্লেখযোগ্যভাবে, এই বছরে কোনও পদে নেই টলিপাড়ার দুই সুপারস্টার দেব এবং জিৎ।

Advertisement

বেশ কয়েক বছর বাদে ফোরামে প্রত্যাবর্তন ঘটল অভিনেতা দেবদূত ঘোষের। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে সহকারী সম্পাদকের পদ সামলাবেন তিনি। যদিও নতুন ক'জন অভিনেতার নাম বিভিন্ন পদে যোগ হয়েছে। সেই তালিকার অন্যতম বাসবদত্তা চট্টোপাধ্য়ায়। আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক ভোটে নবনির্বাচিত কোষাধ্যক্ষ হয়েছেন অভিনেত্রী। এই প্রথম ইন্ডাস্ট্রির গুরুদায়িত্বে। অতঃপর বিষয়টি যে বাসবদত্তার কাছে বেশ গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য। কী বলছেন তিনি?

সংবাদমাধ্যমের কাছে বাসবদত্তা জানান, লড়াই করেই কোষাধ্যক্ষের পদ পেয়েছেন তিনি। নতুন পদের পাশাপাশি নতুন দায়িত্বও এসেছে তাঁর কাঁধে। নবনির্বাচিত কোষাধ্যক্ষ হিসেবে কী ভাবছেন বাসবদত্তা? অভিনেত্রীর কথায়, "খুব সহজে এই পদ আমার কাছে আসেনি। প্রার্থী হিসেবে নাম জমা দিয়েছিলাম। সোমবার ভোর সাড়ে তিনটেয় গণনা শুরু হয়েছিল। দেখে মনে হল যেন আসন্ন বিধানসভা ভোটের গণনা চলছে! যা যা করব, তার সবটাই ফোরামের বর্ষীয়ান শিল্পীদের সঙ্গে আলোচনা করে নেব।" নতুন কিছু শুরু করার পরিকল্পনা রয়েছে? এপ্রসঙ্গে বাসবদত্তা জানান, "আগে টলিউডের শিল্পীদের জন্য মেডিক্লেম ছিল। কিন্তু দীর্ঘদিন সেটা বন্ধ। পুরনায় সেই প্রকল্প চালু করার ইচ্ছে রয়েছে।" এই পদে বাসবদত্তাকে সহযোগিতা করবেন অভিনেতা দিগন্ত বাগচী।

ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম-এর বার্ষিক নির্বাচনে কে কোন পদ পেলেন? দেখে নিন একনজরে-

সভাপতি- রঞ্জিত মল্লিক
কার্যকরী সভাপতি- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সহ সভাপতি- চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভরত কল, লাবণী সরকার, শাশ্বত চট্টোপাধ্যায়, ভরত কল
সাধারণ সম্পাদক- শান্তিলাল মুখোপাধ্যায়
সহকারী সম্পাদক- আবির চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ
যুগ্ম-সম্পাদক- চন্দন সেন, শুভাশিস মিত্র
কোষাধ‍্যক্ষ- বাসবদত্তা চট্টোপাধ্যায়
সহকারী কোষাধ‍্যক্ষ- দিগন্ত বাগচী
কার্যকরী কমিটির সদস‍্য- কুশল চট্টোপাধ্যায়, জয়ন্ত দত্ত বর্মন, গৌরব চট্টোপাধ্যায়, পায়েল দে, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement