shono
Advertisement
Rahul Arunoday Banerjee Death

প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিংয়ে গিয়ে করুণ পরিণতি

এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনেদুনিয়া।
Published By: Sulaya SinghaPosted: 07:12 PM Mar 29, 2026Updated: 10:19 PM Mar 29, 2026

রবিবাসরীয় ছুটির দিন স্টুডিও পাড়ায় হৃদয়বিদারক খবর। শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলা সিনেমা-সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee Death)। এই খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনেদুনিয়া।

Advertisement

২০০০ সালে 'চাকা' দিয়ে শুরু বাংলার ছবির পথচলা। তারপর জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান 'চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে। ২০০৮ 'আবার আসব ফিরে' ও 'জ্যাকপট'-এ নজর কাড়ে তাঁর অভিনয়। 'জুলফিকার' ছবিতে দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে এই খবরের সত্যতা স্বীকার করেছেন পরিচালক সৌরভ পালোধি। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি। তবে স্থানীয় সূত্রে খবর, রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি। সেই সময় জোয়ার চলে আসে। তখনই তলিয়ে যান বলে খবর। টেকনিশিয়ানরা উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে।

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে রাহুলের অভিনীত চরিত্রটি দর্শকও দারুণ উপভোগ করছিল। এর মাঝেই এই মর্মান্তিক ঘটনায় থমকে গিয়েছে টলিপাড়া। সাহিত্য ও সিনেমা জগতের ক্ষেত্রে এটি অপূরণীয় ক্ষতি, সে কথা বলার অবকাশই রাখছে না।

বড়পর্দা, ছোটপর্দা ও থিয়েটারে অবাধ বিচরণ ছিল বছর তেতাল্লিশের রাহুলের। ২০০০ সালে 'চাকা' দিয়ে শুরু বাংলার ছবির পথচলা। তারপর জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান 'চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে। ২০০৮ 'আবার আসব ফিরে' ও 'জ্যাকপট'-এ নজর কাড়ে তাঁর অভিনয়। 'জুলফিকার' ছবিতে দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকায়। যিনি লেখেন, তিনি অভিনয়ও করেন। 'বিদায় ব্যোমকেশ' ও 'ব্যোমকেশ গোত্র' ছবিতে তাঁর সেই দুই সত্বাই যেন মিলেমিশে গিয়েছিল। অভিনয় জগতের বাইরেও তাঁর খ্যাতি ঈর্ষণীয়। সাহিত্যচর্চা থেকে রাজনীতির বাকবিতণ্ডা, সব ক্ষেত্রেই তিনি ছিলেন ফ্রন্টফুটে। সর্বোপরি রাহুল ছিলেন একজন দুর্দান্ত বাবা। ছেলে সহজের কথা ভেবেই দূরত্ব ভুলে স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেই আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ছেলের নামেই শুরু করেন নিজের পডকাস্ট চ্য়ানেল 'সহজ কথা'। রাহুলকে হারিয়ে বাকরুদ্ধ তাঁর সহকর্মী, আপনজনেরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement