shono
Advertisement
Yash Toxic

'টক্সিক'-এর অনুষ্ঠানে ধুন্ধুমার! হাসপাতালে আহত পড়ুয়ারা, ভক্তদের খোঁজ নিলেন যশ

'টক্সিক'-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে দুর্ঘটনা।
Published By: Kasturi KunduPosted: 04:55 PM Aug 23, 2026Updated: 04:55 PM Aug 23, 2026

আগামী ২৬ আগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে 'টক্সিক'। আন্ডারওয়ার্ল্ডের 'টক্সিক কিং' রূপে ধরা দিয়ে রীতিমতো উত্তেজনার পারদ চড়িয়েছেন দক্ষিণী তারকা যশ। বোমাবাজি, গোলাগুলি, বারুদের গন্ধে ম-ম করা 'লার্জার দ্যন লাইফ' সিনেমার ঝলকে উপরি পাওনা রগরগে যৌনগন্ধী দৃশ্য। ভারতীয় সভ্যসমাজ যতই চোখ ঢাকুক না কেন, নির্মাতাদের কিন্তু পোয়া বারো।'টক্সিক'-এর অগ্রিম বুকিংয়েই তা স্পষ্ট। দর্শকের উত্তেজনার আরও এক দৃশ্য ধরা পড়ল 'টক্সিক'-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে। তবে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে মাঝপথে বেশ কিছুক্ষণের জন্য অনুষ্ঠান থামিয়ে দিতে বাধ্য হন যশ।

Advertisement

কী ঘটেছিল যশের 'টক্সিক'-এর প্রাক মুক্তি অনুষ্ঠানে? সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, অনুষ্ঠান চালকালীন ঘটেছে দুর্ঘটনা। সাউন্ড সিস্টেমের খুঁটি ভেঙে আহত হয়েছেন দুই পড়ুয়া। যশ যখন দর্শকের উদ্দেশে বক্তব্য রাখছিলেন, ঠিক সেসময়ই প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে কাঠামোর ওপর উঠে পড়েন। এরপরই আচমকা খুঁটি ভেঙে দুজন আহত হন। সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেখানে উপস্থিত মানুষজন। ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরাও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অনুষ্ঠানস্থলে বিপত্তি

আহতদের চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার আগে যশ নিজেই বেশ কয়েকজন তরুণকে সাউন্ড সিস্টেমের ওপর উঠতে দেখে সতর্ক করে বলেছিলেন, "দয়া করে নেমে আসো।" মঞ্চ থেকে যশ বারবার তাঁদের খোঁজ নিয়েছেন। কোনও বড় ধরনের বিপদ ঘটেছে কিনা সেবিষয়টি নিয়েও চিন্তিত ছিলেন।

দুর্ঘটনার মুহূর্ত

ঘটনার পর যশ তাঁর বক্তব্য মাঝপথে থামিয়ে দেন এবং আহতদের দেখভালের জন্য অনুষ্ঠান আয়োজক ও নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরই ফের অনুষ্ঠান শুরু করেন যশ। উল্লেখ্য, প্রি-রিলিজ ইভেন্টে উপস্থিত ছিলেন কিয়ারা আডবাণী, হুমা কুরেশি এবং রুক্মিণী বসন্ত। দেখা মেলেনি নয়নতারা ও তারা সুতারিয়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার