shono
Advertisement
Saptaswa Basu

নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে?

নীল জলকে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন পরিচালক সপ্তাশ্ব বসু।
Published By: Kasturi KunduPosted: 03:58 PM Aug 23, 2026Updated: 03:58 PM Aug 23, 2026

ইন্দোনেশিয়ার বালিতে ফিল্মি কায়দায় বাগদান সেরেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর প্রেরণা দাস। সোশাল মিডিয়ায় রোম্যান্টিক মুহূর্তের ছবি পোস্ট করে মনের মানুষকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এবার মালদ্বীপে আংটি বদল করলেন বাংলা সিনেমার পরিচালক সপ্তাশ্ব বসু। নতুন সিনেমা 'দশানন' ঘোষণার পরই জীবনেরও শুভারম্ভ। দিগন্ত বিস্তৃত সমুদ্রের ধারে প্রেমিকার হাতে আংটি পরিয়ে দিলেন সপ্তাশ্ব। মনের মানুষটি কে? 

Advertisement

অভিনেত্রী অপালা চৌধুরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন পরিচালক। বিদেশের মাটিতে প্রেমিকাকে চমকে দিয়ে ফিল্মি কায়দায় বাগদান সারলেন সপ্তাশ্ব। প্রেমিকের এমন সারপ্রাইজে খুশিতে গদগদ অপালা। সমুদ্রের ধারে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করছিলেন। ঠিক সেই সময়ই চমকপ্রদ উপহার নিয়ে হাজির সপ্তাশ্ব। আংটি পরিয়ে অপালার হাতে মিষ্টি চুমু এঁকে দিলেন। প্রেমিকার আবদারে তাঁকে কোলে তুলে নেন। পুলে নেমে শ্যাম্পেনের সঙ্গে বিশেষ মুহূর্ত সেলিব্রেট করেছেন দুজনে। 

দুজনেই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। বাগদানের পর এখন অনুরাগীদের কৌতুহলী মন জানতে ইচ্ছুক, টলিপাড়ায় কবে বাজবে বিয়ের সানাই। সিনেপাড়ার কানাঘুষো, চলতি বছরের শেষেই কিংবা আগামী বছর অর্থাৎ ২০২৭-এর শুরুতেই সাত পাকের বন্ধনে বাঁধা পড়তে পারেন। আংটি বদলের মুহূর্ত প্রকাশ্যে আনলেও বিয়ের বিষয়ে আপাতত কিছু জানাননি। মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সপ্তাশ্ব-অপালার রোম্যান্সে মজে নেটপাড়া। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement