shono
Advertisement
Ahona Dutta

ঘরোয়া অন্নপ্রাশনের পর গ্র্যান্ড সেলিব্রেশন, মেয়ের 'বিগ ডে'তে মাকে কাছে পেলেন অহনা?

রবিবার ১ মার্চ মেয়ের অন্নপ্রাশনের গ্র্যান্ড সেলিব্রেশনে মাতলেন সপরিবারে অহনা। সোম সকালে অভিনেত্রীর সোশাল মিডিয়ায় চোখ রাখতেই দেখা গেল সেই ছবি।
Published By: Arani BhattacharyaPosted: 09:45 PM Mar 02, 2026Updated: 09:45 PM Mar 02, 2026

দেখতে দেখতে অভিনেত্রী অহনা দত্ত ও রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের মেয়ে মীরা পা রেখেছে ছ'মাসে। মেয়ের জন্মের পর থেকে তার প্রতিটা মুহূর্তই যেন একপ্রকার সেলিব্রেট করেন অহনা ও দীপঙ্কর। মেয়ে মীরা তাঁদের নয়নের মণি। গত ২২ ফেব্রুয়ারি মেয়ের অন্নপ্রাশন সেরেছেন যুগল। বাড়িতেই ঘনিষ্ঠদের উপস্থিতিতে মেয়ের অন্নপ্রাশনের পর রবিবার ১ মার্চ গ্র্যান্ড সেলিব্রেশনে মাতলেন সপরিবারে অহনা। সোম সকালে অভিনেত্রীর সোশাল মিডিয়ায় চোখ রাখতেই দেখা গেল সেই ছবি। কিন্তু সেখানে কি এলেন অহনার মা চাঁদনি গঙ্গোপাধ্যায়? লাখ টাকার এই প্রশ্ন জেগেছে অনেকের মনেই। 

Advertisement

না, মা চাঁদনি গঙ্গোপাধ্যায় মেয়ের জীবনের নতুন এই জার্নিতে যোগ দেননি। মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি তিনি। সব সম্পর্ক ত্যাগ করেছেন অনেক আগেই। শ্বশুরবাড়ির সকলকে নিয়েই অহনার সুখী গৃহকোণ। এদিন মেয়ের 'বিগ ডে'তে মাকে কাছে না পেলেও কোনও খামতি রাখেননি অভিনেত্রী। গোলাপি রঙের, সিক্যুইন কাজের একটি জামা, মানানসই হেয়ারব্যান্ডে সাজিয়েছেন মেয়ে ছোট্ট মীরাকে। অহনা নিজে পরেছিলেন অ্যাকোয়া ব্লু রঙের টিস্যু সিল্ক শাড়ি। তাতে ছিল সূক্ষ কারুকাজ। সঙ্গে মানানসই মেকআপ ও হেয়ারস্টাইলে অহনাকে লাগছিল বেশ। দীপঙ্করের পরনে ছিল পাঞ্জাবী। এদিন পর্দার জনপ্রিয় খলনায়িকার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা টেলিপর্দার বহু অভিনেতা-অভিনেত্রী। এসেছিলেন রাহুল মজুমদার, প্রীতি বিশ্বাস, দিব্যজ্যোতি দত্ত, প্রারব্ধি সিংহ, বিশ্বরূপ চট্টোপাধ্যায়, মানসী সেনগুপ্ত, পল্লবী শর্মা প্রমুখ। মেয়ের প্রথম বড় অনুষ্ঠানে ভূরিভোজেও ছিল বিশাল আয়োজন। নানা রকমের স্যালাড, পোলাও, মাটন ছাড়াও ছিল মেনুতে নানা সুস্বাদু পদ। অন্তঃসত্বা অবস্থা থেকে মেয়ের জন্ম ও অন্নপ্রাশন কোনওটাতেই আসেননি অহনার মা চাঁদনি গঙ্গোপাধ্যায়।  এমনকী খোঁজটুকুও নেননি। বরং তিনি ব্যস্ত সোশাল মিডিয়ায়। 

শ্বশুরবাড়ির সকলকে নিয়েই অহনার সুখী গৃহকোণ। এদিন মেয়ের 'বিগ ডে'তে মাকে কাছে না পেলেও কোনও খামতি রাখেননি অভিনেত্রী। গোলাপি রঙের, সিক্যুইন কাজের একটি জামা, মানানসই হেয়ারব্যান্ডে সাজিয়েছেন মেয়ে ছোট্ট মীরাকে।

 

এর আগে ২২ ফেব্রুয়ারি মেয়ের অন্নপ্রাশনের ভিডিও ভাগ করে নেন সোশাল মিডিয়ায় অহনা। সেখানেই মীরার অন্নপ্রাশনের প্রস্তুতি থেকে গায়ে হলুদ ও মুখে প্রথম ভাত দেওয়ার মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন ছোটপর্দার ‘মিশকা’। ‘পেরেন্টহুড’-এর জার্নি শুরু করার পর এটিই প্রথম অহনা ও দীপঙ্করের প্রথম বড় অনুষ্ঠান। আর তাই তাতে কোনওরকম খামতি রাখেননি তাঁরা। রবিবার মেয়েকে কোলে নিয়ে বসে অহনা ও দীপঙ্কর এদিনের অন্নপ্রাশনের অনুষ্ঠান সারেন। মেয়ের মুখে প্রথমবার প্রসাদ তুলে দেন বাবা দীপঙ্কর নিজেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার