shono
Advertisement

Breaking News

Donald Trump

ইরানকে ‘শিক্ষা দিতে’ আমেরিকা-ইজরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে আরব দেশগুলি! বিস্ফোরক দাবি ট্রাম্পের

সোমবার তৃতীয় দিন পড়েছে ইরান যুদ্ধ। ইরানের প্রত্যাঘাতে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। তার মাঝেই ট্রাম্প সতর্ক করে জানিয়ে দিয়েছেন, ইরানে আরও বড় কিছু ঘটতে চলেছে। এরপরই কৌতুহল তৈরি হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 10:39 PM Mar 02, 2026Updated: 10:39 PM Mar 02, 2026

ইরানের আক্রমণে ক্ষুব্ধ আরব দেশগুলি। তেহরানের বিরুদ্ধে চলা সামরিক অভিযানে তারা ইজরায়েল এবং আমেরিকার সঙ্গে হাত মেলানোর ইচ্ছাপ্রকাশ করেছে। এমনই বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “বাহারিন, জর্ডন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহির একাধিক স্থানে হামলা চালিয়েছে ইরান। তেহরানের এহেন আচরণে ক্ষুব্ধ আরব দেশগুলি। ফলে তাদের অবস্থানে পরিবর্তন আসছে। আমরাও বিস্মিত।” তিনি আরও বলেন, “আরব দেশগুলি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারাও এই অভিযানে শামিল হতে চাইছে।” উল্লেখ্য, উপসাগরীয় দেশগুলি প্রাথমিকভাবে তেহরানের পালটা হামলার নিন্দা করেছে। তবে বিশেষজ্ঞদের মতে, এখনই তারা ইরানের বিরুদ্ধে চরম কোনও পদক্ষেপ করতে নারাজ।

সোমবার তৃতীয় দিন পড়েছে ইরান যুদ্ধ। ইরানের প্রত্যাঘাতে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। তার মাঝেই এদিন ট্রাম্প সতর্ক করে জানিয়ে দিয়েছেন, ইরানে আরও বড় কিছু ঘটতে চলেছে। এরপরই কৌতুহল তৈরি হয়েছে। ট্রাম্প বলেন, “আমরা আরও ভয়ংকর হামলা চালাতে প্রস্তুত। আমাদের এই অভিযান অত্যন্ত শক্তিশালী। আমেরিকার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সেনা রয়েছে এবং আমরা তা ব্যবহার করছি।” তাঁর সংযোজন, “আমরা এখনও তাদের উপর (ইরান) জোরে আঘাত করা শুরু করিনি। বড় ঢেউ এখনও আসেনি। তবে শীঘ্রই তা আসবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement