shono
Advertisement
Arbaaz Khan

বাবা সেলিম খান অসুস্থ, এর মাঝেই মুম্বইয়ে কোটি টাকার ফ্ল্যাট কিনলেন আরবাজ

এই মুহূর্তে চলছে আরবাজের নতুন ফ্ল্যাট নির্মাণের কাজ। ২০৩০ সাল নাগাদ এই ফ্ল্যাটের কাজ শেষে তা হাতে পাবেন বলে জানা যাচ্ছে আরবাজ।
Published By: Arani BhattacharyaPosted: 11:32 AM Feb 22, 2026Updated: 11:32 AM Feb 22, 2026

বাবা সেলিম খান অসুস্থ, ভর্তি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। এর মধ্যেই কয়েক কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অভিনেতা আরবাজ খান। মুম্বইয়ের বুকে আরবাজের বিলাসবহুল ফ্ল্যাটের দাম কত? কীভাবেই বা আরবাজ সাজালেন নতুন ফ্ল্যাট?

Advertisement

জানা যাচ্ছে, মুম্বইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছে যোগেশ্বরী আবাসনের কাছে ২৭ তলায় আরবাজের নতুন ফ্ল্যাট। যার দাম পড়েছে ২কোটি ৭৮ লক্ষ টাকা। ১২৪৩ স্কোয়ার ফুটের এই ফ্ল্যাট থিমের সাজে সাজাচ্ছেন আরবাজ। আলো, নিরাপত্তা সবটাই নাকি নিয়ন্ত্রিত হবে উন্নত প্রযুক্তির দ্বারা। 'মিনিমালিস্ট' থিমেই নাকি সাজবে আরবাজের কোটি টাকার ফ্ল্যাট। যেখানে থাকবে আভিজাত্যের ছোঁয়াও। ওই বিলাসবহুল আবাসনে থাকছে জিম। চলতি মাসেই নাকি ১৬ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি ও ৩০ হাজার টাকার রেজিস্ট্রেশন ফিজ দিয়েছেন আরবাজ। এই মুহূর্তে চলছে আরবাজের নতুন ফ্ল্যাট নির্মাণের কাজ। ২০৩০ সাল নাগাদ এই ফ্ল্যাটের কাজ শেষে তা হাতে পাবেন বলে জানা যাচ্ছে আরবাজ।

জানা যাচ্ছে, মুম্বইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছে যোগেশ্বরী আবাসনের কাছে ২৭ তলায় আরবাজের নতুন ফ্ল্যাট। যার দাম পড়েছে ২কোটি ৭৮ লক্ষ টাকা। ১২৪৩ স্কোয়ার ফুটের এই ফ্ল্যাট থিমের সাজে সাজাচ্ছেন আরবাজ।

উল্লেখ্য, এই মুহূর্তে খান পরিবারে দুর্যোগের ঘনঘটা। গত্র ১৭ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি সেলিম খান। কিংবদন্তি চিত্রনাট্যকারের অসুস্থতায় চিন্তার মেঘ ঘনিয়েছে পরিবারের সকলের মনে। সেলিম খানের মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাঁর শারীরিক পরিস্থিতি বেশ জটিল হয়েছিল। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে। যদিও তারপর ভেন্টিলেটর থেকে বেস্র করে তাঁকে রাখা হয়েছে আইসিইউতে। এই মুহূর্তে নবতিপর চিত্রনাট্যকারের শারীরিক অবস্থা স্থিতিশীল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement