shono
Advertisement
Honey Singh Delhi Concert

দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে তুমুল বিশৃঙ্খলা, কী করলেন গায়ক?

শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হানি সিংয়ের কনসার্ট ছিল। ওই অনুষ্ঠানেই অশান্তি হয়। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।
Published By: Sayani SenPosted: 08:04 PM Mar 15, 2026Updated: 08:27 PM Mar 15, 2026

রাজধানীর বুকে হানি সিংয়ের কনসার্টে (Honey Singh Delhi Concert) তুমুল বিশৃঙ্খলা। শো চলাকালীন দর্শক ও আয়োজনকারী সংস্থার সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান থামিয়ে দেন গায়ক। পরে অবশ্য আবারও অনুষ্ঠান শুরু করেন।

Advertisement

জানা গিয়েছে, শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হানি সিংয়ের কনসার্ট ছিল। ওই অনুষ্ঠানে ঢোকার সময় সমস্যার সূত্রপাত। অভিযোগ সেই সময় ভিআইপি জোনে ঢোকা এবং বসার জায়গা নিয়ে একদল দর্শক অশান্তি শুরু করেন। তা সামাল দিতে এগিয়ে যান আয়োজনকারী সংস্থার সদস্যরা। প্রথমে বুঝিয়ে বলার চেষ্টা করেন তাঁরা। অভিযোগ, আয়োজনকারী সংস্থার সদস্যদের কথায় কোনও কাজ হয়নি। পরিবর্তে দু'পক্ষের মধ্যে অশান্তি ক্রমশ বিরাটাকার নিতে থাকে। একসময় অশান্তি একেবারে মঞ্চের অদূরে পৌঁছে যায়। স্বাভাবিকভাবেই কনসার্টে উপস্থিত দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে, সেই সময় আবার মঞ্চে উপস্থিত ছিলেন হানি সিং। তিনি অনুষ্ঠান করছিলেন। অশান্তির জেরে কিছুক্ষণ অনুষ্ঠান থামিয়ে দেন গায়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বলিউডের 'দেশি কালাকার' আবার অনুষ্ঠান শুরু করেন।

এই মুহূর্তে হানি সিং ব্যস্ত 'মাই ওয়ার্ল্ড ট্যুর' নিয়ে। দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠান করছেন তিনি। শনিবার 'ওয়ার্ল্ড ট্যুরে'র অংশ হিসাবে দিল্লিতে অনুষ্ঠান করেন। আগামী ২১ মার্চ, আহমেদাবাদে অনুষ্ঠান রয়েছে তাঁর। ২৮ মার্চ মুম্বই এবং আগামী ৪ এপ্রিল পুনেতে অনুষ্ঠান রয়েছে হানির। ১১ এপ্রিল কোটা, ২৫ এপ্রিল ইন্দোর, ২ মে লখনউতে অনুষ্ঠান করবেন 'দেশি কালাকার'। আগামী ৯ মে ভোট পরবর্তী কলকাতায় অনুষ্ঠান করবেন গায়ক-ব়্যাপার। আগামী ১৬ মে বেঙ্গালুরুৎ অনুষ্ঠান হিসাবে 'মাই ওয়ার্ল্ড ট্যুর' শেষ করবেন হানি সিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement