shono
Advertisement
Bharat Bhhagya Viddhaata

সংসদ-সিনেমা দু'য়েই দাপুটে কঙ্গনা! দিল্লিতে 'ভারত ভাগ্য বিধাতা'কে করমুক্ত ঘোষণা মুখ্যমন্ত্রী রেখার

Kangana Ranaut: কঙ্গনায় মন্ত্রমুগ্ধ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বিজেপির সাংসদ-নায়িকাকে প্রশংসায় ভরানোর পাশাপাশি 'বিশেষ উপহার' দিতেও ভুললেন না তিনি।
Published By: Sandipta BhanjaPosted: 03:20 PM Jun 10, 2026Updated: 03:56 PM Jun 10, 2026

বিগত কয়েক বছর ধরে কনটেন্টে চমক দিলেও বক্স অফিসে বিশেষ সুবিধে করতে পারছেন না কঙ্গনা রানাউত! সাংসদ-নায়িকার ফিল্মি কেরিয়ারের গ্রাফই তার প্রমাণ। তবে এবার 'ভারত ভাগ্য বিধাতা' (Bharat Bhhagya Viddhaata) সিনেমার সুবাদে সম্ভবত কঙ্গনার ভাগ্যচক্র ঘুরতে চলেছে। কারণ ঝলক উন্মোচনের পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেত্রী। 'অভিশপ্ত' মুম্বই হামলার প্রেক্ষাপটে এক বীরাঙ্গনার ভূমিকায় নজর কেড়েছেন কঙ্গনা (Kangana Ranaut)। যা দেখে মন্ত্রমুগ্ধ খোদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। অতঃপর বিজেপির সাংসদ-নায়িকাকে প্রশংসায় ভরানোর পাশাপাশি 'বিশেষ উপহার' দিতেও ভোলেননি তিনি।

Advertisement

"নিষ্ঠা-সেবা এবং দেশপ্রেম যে কেবল উর্দিধারী বা সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই সিনেমা সেই বার্তাই দেয়। এই নিষ্ঠা, এই দেশপ্রেম আমাদের দেশের প্রত্যেক নাগরিকের মধ্যেই রয়েছে।..." 

'ভারত ভাগ্য বিধাতা' ছবিতে কঙ্গনা রানাউত

২০০৮ সালের ২৬ নভেম্বর। দীর্ঘ ১৮ বছর পর ফিরছে 'অভিশপ্ত' ২৬/১১ হামলার আতঙ্ক! 'রিল লাইফে' সেই ভয়াবহতাকে চিত্রনাট্যের রূপ দিয়েছেন পরিচালক মনোজ তাপাডিয়া। আর সেই সিনেমাতেই প্রায় চারশোজনের জীবন বাঁচানো 'মসিহা', নার্স অঞ্জলি কুলথের ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। আগামী ১২ জুন রিলিজ, তার প্রাক্কালেই আদা-জল খেয়ে নিত্যদিন প্রচারের পিচে নজর কাড়ছেন সাংসদ-অভিনেত্রী। মঙ্গলবার দিল্লিতে এক বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন তিনি। যেখানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। সেখানেই কঙ্গনার নতুন ছবি 'ভারত ভাগ্য বিধাতা' দেখে ভূয়সী প্রশংসা করেন তিনি। রেখার মন্তব্য, "চমৎকার একটা সিনেমা। এবং অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে তৈরি। নিষ্ঠা-সেবা এবং দেশপ্রেম যে কেবল উর্দিধারী বা সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই সিনেমা সেই বার্তাই দেয়। এই নিষ্ঠা, এই দেশপ্রেম আমাদের দেশের প্রত্যেক নাগরিকের মধ্যেই রয়েছে। প্রয়োজন হলেই প্রত্যেক ভারতীয় দেশসেবায় এগিয়ে আসেন। তাই আমাদের দেশের নাগরিকরাই হলেন প্রকৃত 'ভারত ভাগ্য বিধাতা'। আমি সকলকে এই সিনেমাটি দেখার অনুরোধ করব। আর দিল্লিতে এই ছবিটিকে করমুক্ত ঘোষণা করলাম।"

বিগত ছয় বছরে একের পর এক সিনেমা ফ্লপ। দেশাত্ববোধক ছবিতে অভিনয় করেও কপাল ফেরেনি কঙ্গনা রানাউতের! বিতর্ক পেরিয়ে বক্স অফিসেও সুপারহিট মার্কশিট অধরা অভিনেত্রীর। লাগাতার ফ্লপের ঠেলায় কেরিয়ারে যখন কলঙ্ক, তখন ইন্দিরা গান্ধীর ভূমিকায় 'এমার্জেন্সি' দিয়ে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করেছিলেন বটে, তবে ক্যাশবাক্সে তেমন লক্ষ্মীলাভ করতে পারেননি। এবার 'ভারত ভাগ্য বিধাতা' ছবিতে ২৬/১১ মুম্বই হামলার আবহে এক বীরাঙ্গনার ভূমিকায় অভিনয় করে তাক লাগালেন কঙ্গনা রানাউত। 

'বীরাঙ্গনা' নার্স অঞ্জলির ভূমিকায় কঙ্গনা

পাশাপাশি অভিনেত্রী কঙ্গনার প্রশংসা করে রেখা গুপ্তার সংযোজন, "সংসদেও কঙ্গনা রানাউত এক বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি সিনেমা এবং দেশের জনকল্যাণের জন্য নিরন্তর লড়াই করে যাচ্ছেন। কেবল সংসদেই নয়, বরং সিনেমার মাধ্যমেও নিজস্ব মতামত তুলে ধরেন। এমন সব প্রাসঙ্গিক বিষয়বস্তু বেছে নেওয়ার জন্য কঙ্গনার শিল্পীসত্তাকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি।" পালটা দিল্লির মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি সাংসদ-অভিনেত্রী। কঙ্গনার মন্তব্য, "আমাদের সিনেমা 'ভারত ভাগ্য বিধাতা'র গোটা টিমের তরফে আমি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রেখাজি দিল্লিতে যেভাবে প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন, আজ সেটা সমগ্র দেশ জানে। তাঁর নেতৃত্বে দিল্লিতে আমূল পরিবর্তন এসেছে।"

বিগত ছয় বছরে একের পর এক সিনেমা ফ্লপ। দেশাত্ববোধক ছবিতে অভিনয় করেও কপাল ফেরেনি কঙ্গনা রানাউতের! বিতর্ক পেরিয়ে বক্স অফিসেও সুপারহিট মার্কশিট অধরা অভিনেত্রীর। লাগাতার ফ্লপের ঠেলায় কেরিয়ারে যখন কলঙ্ক, তখন ইন্দিরা গান্ধীর ভূমিকায় 'এমার্জেন্সি' দিয়ে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করেছিলেন বটে, তবে ক্যাশবাক্সে তেমন লক্ষ্মীলাভ করতে পারেননি। উপরন্তু লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে দূরে কঙ্গনাকে বর্তমানে হিমাচলের মাণ্ডির সাংসদ পদের দায়িত্ব সামলাতে হচ্ছে। তবে এবার 'ভারত ভাগ্য বিধাতা' ছবিতে ২৬/১১ মুম্বই হামলার আবহে এক বীরাঙ্গনার ভূমিকায় অভিনয় করে তাক লাগালেন কঙ্গনা রানাউত। যে সিনেমা দেখে মন্ত্রমুগ্ধ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement