shono
Advertisement
Dev-Manoj Tiwari

আকাশপথে হঠাৎ দেখা, বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির সঙ্গে কী কথা হল দেবের?

উজ্জ্বল লাল পঞ্জাবি পরিহিত মনোজের পাশে অফ হোয়াইট রঙের শার্ট-প্যান্ট আর সানগ্লাসে একেবারে 'রাজার রাজা' সুপারস্টার দেব। ভোট আবহে এক সুতোয় জোড়া ফুল-পদ্মফুলের এই মিলন দৃশ্যে খুশি অনুরাগীরা।
Published By: Kasturi KunduPosted: 10:09 AM Apr 20, 2026Updated: 01:13 PM Apr 20, 2026

কাউন্টডাউন শুরু। আর মাত্র তিনদিনের অপেক্ষা, তারপরই প্রথম দফার বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। তার আগে প্রচারে ব্যস্ত রাজনীতিবিদরা। প্রতিনিয়ত একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন তাঁরা। কখনও আকাশপথে তো কখনও আবার পায়ে হেঁটে বা গাড়িতে প্রচার সারছেন। তার মাঝেই কখনও মুখোমুখি হয়ে যাচ্ছেন ভিন্ন দলের দুই রাজনীতিক। তেমনই এক ঘটনার সাক্ষী রইলেন তৃণমূল সাংসদ দেব ও বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Dev-Manoj Tiwari)। উত্তরবঙ্গে যাওয়ার সময় আকাশপথে হঠাৎ দেখা দুই সাংসদের।

Advertisement

দল ভিন্ন হলেও পরস্পরের প্রতি সৌজন্যে কোনও অস্বস্তি ছিল না দেব বা মনোজের। বরং পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন। রাজনীতিবিদের বাইরে তাঁরা দুজনেই বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। দুই দলের দুই মেগাস্টারকে একসঙ্গে দেখে খুশি অনুরাগীরাও। রাজনীতির রং ভুলে দুই তারকার সাক্ষাৎ যেন আরও একবার প্রমাণ করে দিল, দল আলাদা হলেও ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে কোনও 'চ্যালেঞ্জ' নয়।

উজ্জ্বল লাল পাঞ্জাবি পরিহিত মনোজের পাশে অফ হোয়াইট রঙের শার্ট-প্যান্ট আর সানগ্লাসে একেবারে 'রাজার রাজা' সুপারস্টার দেব। ভোট আবহে এক সুতোয় জোড়া ফুল-পদ্মফুলের এই মিলন দৃশ্যে খুশি দেব ও মনোজের অনুরাগীরা। এই মুহূর্তে একদিকে ভোটের প্রচার তো অন্যদিকে টলিপাড়ার জটিলতার জট ছাড়াতে ব্যস্ত অভিনেতা-সাংসদ দেব।

প্রিয় নায়ককে কাছে পেয়ে দেখা করতে ছুটে আসছেন দেবের অনুরাগীরা। ভোট প্রচারের মাঝখানে খুদে ভক্তদের সঙ্গেও আদুরে আলাপ সারছেন মেগাস্টার। সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ততা দেবের। অন্যদিকে ভোটমুখী বঙ্গে ব্যস্ত মনোজ তিওয়ারিও। বিজেপি সাংসদের পাশাপাশি তিনি একজন গায়ক ও অভিনেতা। তাই তাঁর কাঁধেও দায়িত্ব কম নয়। রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কেরিয়ারের প্রতিও সমান দায়বদ্ধতা মনোজের।

উত্তরবঙ্গে যাওয়ার সময় আকাশপথে হঠাৎ দেখা দুই সাংসদের। দল ভিন্ন হলেও পরস্পরের প্রতি সৌজন্যে কোনও অস্বস্তি ছিল না দেব বা মনোজের। বরং পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন।

২০১৪ সাল থেকে উত্তর-পূর্ব দিল্লি থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিওয়ারি ২০০৯ সালের সাধারণ নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে গোরখপুর লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু যোগী আদিত্যনাথের কাছে পরাজিত হন। ২০১৪ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং প্রতিদ্বন্দ্বিতায় করে জয়লাভ করেন। ২০১৬ সালে তিনি বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হন অভিনেতা-গায়ক মনোজ তিওয়ারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement