চব্বিশ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল 'কল্কি ২৮৯৮ এডি'। 'শাহেনশা' অমিতাভ বচ্চন, দাক্ষিণাত্যভূমের মেগাস্টার কমল হাসান থেকে সুপারস্টার প্রভাস, দীপিকা পাডুকোনের মতো তাবড় তারকাখচিত এই সিনেমা হিন্দি, দক্ষিণী বলয়ের পাশাপাশি আন্তর্জাতিকমহলেও দাপিয়ে ব্যবসা করেছিল। তবে সিক্যুয়েল নিয়ে মহাবিপাকে পড়েছেন নির্মাতারা। কারণ দীপিকা পাড়ুকোনের ছেড়ে যাওয়া 'কল্কি ২'তে 'সুমতী' চরিত্রের হাল কে ধরবেন? বছর দুয়েক ধরেই সেবিষয়ে সন্দিহান প্রযোজক-পরিচালকরা। পঁচিশ সালে যদিও প্রিয়াঙ্কা চোপড়ার কথা শোনা গিয়েছিল, কিন্তু 'দেশি গার্ল-এর মতো হলিউড ফেরত গ্লোবাল আইকনকে কাস্ট করা কি এতই সহজ? অতঃপর 'কল্কি' সিক্যুয়েলের জন্য অগত্যা নির্মাতারা আলিয়া ভাটের শরণাপন্ন হয়েছেন, বলেই শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করলেন প্রভাস-আলিয়া দু'জনেই। কীরকম?
নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক এবং শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্য হওয়ায় প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান দীপিকা। অতঃপর দীপিকাকে টেক্কা দিতে নায়িকার খোঁজে ডাক পড়ে এইমুহূর্তের সবথেকে চর্চিত 'গ্লোবাল আইকন' প্রিয়াঙ্কা চোপড়ার। তবে 'দেশি গার্ল' নাকি দীপিকাকে দশ গোল দিয়ে চড়া দাম হাঁকিয়েছিলেন। এবার আলিয়া ভাটেই ভরসা খুঁজে পেলেন 'কল্কি' নির্মাতারা!
দীপিকাকে দশ গোল দিয়ে 'কল্কি ২'তে জায়গা পাকা করলেন 'আলফা' আলিয়া! ছবি- এক্স হ্যান্ডেল
আলিয়া ভাটের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার ঝলক দেখে মুগ্ধ প্রভাস। যশরাজ ফিল্মসের 'পুরুষতান্ত্রিক' স্পাই ইউনিভার্সের ভিড়ে 'আলফা'র ঝলকে তুখড় অ্যাকশন অবতারে তাক লাগিয়েছেন কাপুরবধূ। মারপিটের মারপ্যাঁচে রীতিমতো এমন কাঁপন ধরিয়েছেন, যে নায়িকার প্রশংসায় পঞ্চমুখ খোদ বলিউডের 'আলফা মেল'রাও। সেই তালিকায় এবার যোগ দিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। ছবির ট্রেলার ভাগ করে নিয়ে আলিয়াকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। প্রভাসের মন্তব্য, "'আলফা'র ট্রেলারটা চমৎকার। ভীষণ আশাব্যঞ্জক। ৩ জুলাই রিলিজের প্রাক্কালে জন্য আলিয়া, যশরাজ ফিল্মস এবং পুরো টিমকেঅসংখ্য শুভেচ্ছা।" পালটা দক্ষিণী তারকাকে ধন্যবাদ জানিয়ে 'সূর্য' ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই সিনেমহলের অনুমান, 'কল্কি ২'-তে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন আলিয়া।
পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা পাড়ুকোন।
'কল্কি'র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করেন দীপিকা অভিনীত 'সুমতী'র চরিত্র। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তাঁর উপরই কল্কিকে পৃথিবীর আলো দেখানোর দায়িত্ব বর্তেছে। সুমতীর গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। পরিচালক নাগ অশ্বীনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের ৬ হাজার বছর পর জন্ম নিচ্ছে কল্কি। যেখানে মহাজাগতিক বদল ঘটেছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটেই সুমতীর চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা পাড়ুকোন। যা দেখে দর্শকরাও রিপোর্ট কার্ডে ফুলমার্কস বসান। কিন্তু নির্মাতাদের সঙ্গে পারিশ্রমিক এবং শুটিংয়ের সময়সীমা নিয়ে মনোমালিন্য হওয়ায় সেই প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান দীপিকা। পরিবর্তে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা 'কিং'-এর শুটিং শুরু করেন। অতঃপর দীপিকাকে টেক্কা দিতে নায়িকার খোঁজে ডাক পড়ে এইমুহূর্তের সবথেকে চর্চিত 'গ্লোবাল আইকন' প্রিয়াঙ্কা চোপড়ার। তবে 'দেশি গার্ল' নাকি দীপিকাকে দশ গোল দিয়ে চড়া দাম হাঁকিয়েছিলেন। এবার আলিয়া ভাটেই ভরসা খুঁজে পেলেন 'কল্কি' নির্মাতারা।
