shono
Advertisement
Prasenjit Chatterjee

হাসপাতালে ভর্তি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, কোন রোগে আক্রান্ত অভিনেতা?

অস্ত্রোপচারের কারণে জুলাই মাসে কলকাতা সফর বাতিল হতে পারে বিশ্বজিতের।
Published By: Jaba SenPosted: 09:35 PM Jul 01, 2026Updated: 09:46 PM Jul 01, 2026

মুম্বইয়ের হাসপাতালে ভর্তি অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। তাঁর বাঁ চোখে ছানি অপারেশন হয়েছে। অপারেশনের পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান চিকিৎসকরা। বর্তমানে তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি মাসে তাঁর কলকাতায় আসার কথা ছিল। কিন্তু এই অস্ত্রোপচারের কারণে এই সফর বাতিল হতে পারে।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। বুধবার জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার স্থিতিশীল রয়েছে। তাঁকে আপাতত ১৫ দিন বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। তাঁকে কাজ করতে নিষেধ করা হয়েছে। জুলাই মাসে বিশ্বজিতের কলকাতায় আসার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ১২ জুলাই বাংলার প্রবীণ অভিনেতাদের সংবর্ধনা দিতে চলেছে বঙ্গ বিজেপি। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। এই অনুষ্ঠানে যোগদানের জন্য তাঁর কলকাতার আসার কথাও ছিল। কিন্তু অস্ত্রোপচারের কারণে তিনি আসতে পারবেন না বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement