shono
Advertisement

Breaking News

Don 3 Controversy

রণবীরের আইনি গুঁতোয় পিছু হটল ফেডারেশন! বলিউডে কলার তুলে কাজ করবেন 'ধুরন্ধর', 'ডন' বিতর্কের নিষ্পত্তি?

Ranveer Singh: বলিউডে বড় বিপ্লব! 'অসহযোগিতা' ইস্যুতে রণবীর সিং আদালতে যেতেই সুর নরম ফেডারেশনের। কী জানানো হল?
Published By: Sandipta BhanjaPosted: 02:48 PM Jun 03, 2026Updated: 03:09 PM Jun 03, 2026

শেষমুহূর্তে 'ডন ৩' সিনেমা ছেড়ে মারাত্মক বিপাকে পড়েছিলেন রণবীর সিং। অগ্রিম পারিশ্রমিক নিয়েও শুটিং শুরুর ঠিক আগে পরিচালক-প্রযোজক ফারহান আখতারকে নাকানি-চোবানি খাওয়ানোয় সুপারস্টারের উপর নেমে এসেছিল 'শাস্তির খাঁড়া'। গত সোমবার রণবীরের বিরুদ্ধে 'অসহযোগিতার নির্দেশিকা' জারি করে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। তাহলে কি ভবিষ্যতে বলিউডের কোনও সিনেমায় রণবীর সিংকে আর দেখা যাবে না? এহেন কৌতূহলে যখন অনুরাগীদের রাতের ঘুম উড়েছে, তখন সপ্তাহ ঘুরতেই নতুন খবর মায়ানগরীর সেলেব পাড়ায়।

Advertisement

ফেডারেশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে বলিউডে বড়সড় বিপ্লব ঘটিয়ে ফেলেছেন রণবীর। 'ডন ৩' বিতর্কে ফারহান আখতারের সঙ্গে ঝামেলার জেরে কোণঠাসা হতে হয়েছিল অভিনেতাকে। কিন্তু মাসখানেক ধরে 'ধুরন্ধর' অভিনেতাকে শত সহস্র কটুক্তি, সমালোচনা সইতে হলেও 'টুঁ' শব্দটি করেননি তিনি।

ফেডারেশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে বলিউডে বড়সড় বিপ্লব ঘটিয়ে ফেলেছেন রণবীর। 'ডন ৩' বিতর্কে (Don 3 Controversy) ফারহান আখতারের সঙ্গে ঝামেলার জেরে কোণঠাসা হতে হয়েছিল অভিনেতাকে। কিন্তু মাসখানেক ধরে 'ধুরন্ধর' অভিনেতাকে শত সহস্র কটুক্তি, সমালোচনা সইতে হলেও 'টুঁ' শব্দটি করেননি তিনি। বরং টিম মারফৎ সাফ জানিয়েছিলেন, সব জেনেবুঝেই সচেতনভাবে চুপ রয়েছেন তিনি। তবে বুধসকালে আচমকাই জানা যায়, 'ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ'-এর নিষেধাজ্ঞা খাঁড়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রণবীর সিং। এরপরই সংশ্লিষ্ট সংগঠনের তরফে এক সাংবাদিক বৈঠকে জানানো হয় যে, অভিনেতার উপর থেকে 'নিষেধাজ্ঞা' প্রত্যাহার করে নিচ্ছে সংগঠন। শুধু তাই নয়, সুষ্ঠু আলোচনার মাধ্যমে 'ডন ৩' সমস্যার সমাধান হবে বলেও বিশ্বাস করেন তাঁরা। যদিও এর আগে শোনা গিয়েছিল যে, রণবীর নিজেই ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসতে চাননি। তবে পিচকার অভি বাকি হ্যায়!

রণবীর-ফারহানের 'ডন ৩' বিতর্কের নিষ্পত্তি? ছবি: সংগৃহীত।

অতঃপর এবার থেকে রণবীর বলিউডে কলার তুলে কাজ করতে পারলেও 'ডন' ফ্র্যাঞ্চাইজির কাজে 'ভেটো' দেওয়ার জন্য যে তাঁকে আইনি মাশুল গুনতে হবে, তা স্পষ্ট।

রণবীর সিংয়ের (Ranveer Singh) উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও বলিউড ফেডারেশনের তরফে সাফ জানানো হয়েছে যে, অভিনেতার আইনি নোটিসের জবাব আইনি পথেই দেওয়া হবে। অতঃপর এবার থেকে রণবীর বলিউডে কলার তুলে কাজ করতে পারলেও 'ডন' ফ্র্যাঞ্চাইজির কাজে 'ভেটো' দেওয়ার জন্য যে তাঁকে আইনি মাশুল গুনতে হবে, তা স্পষ্ট। জানা গিয়েছে, মঙ্গলবার বম্বে সিভিল কোর্টে রণবীর সিংয়ের হয়ে ব-কলমে মামলা করেন টিপি আগরওয়াল। যেখানে ফিল্ম বডি ও ইম্পা দুজনের উদ্দেশে সাফ বক্তব্য, কোনও ব্যক্তি বা সংস্থা কিংবা কোনও বাণিজ্যিক সংগঠনের আইনগত অধিকার নেই কোনও সেলিব্রিটিকে আচমকা ইন্ডাস্ট্রিতে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা। অন্যরা যাতে তাঁর সঙ্গে কাজ না করে এমন নির্দেশ জারি করাও বেআইনি বলে দাবি করেন টিপি আগরওয়াল। এরপরই আদালতের দ্বারস্থ হন রণবীর।

এর আগে ফেডারেশনের তরফে অশোক পণ্ডিত জানান, "কাউকে চিরতরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ব্যান করার এক্তিয়ার আমাদের নেই। আর এই বিষয়টিকে ‘ব্যান’ না বলে ‘অসহযোগিতা’ বলা ভালো। কারণ ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন হিসেবে ফেডারেশনের কাউকে নিষিদ্ধ করার কোনও আইনি এক্তিয়ার নেই। দেখুন, আমরা তো আর আদালত নই, তাই কাউকে নিষিদ্ধ করতে পারি না! আমাদের সংগঠনের তরফে কেবল একটি ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করা হয়েছে। অর্থাৎ ‘অসহযোগিতা’ বলতে বোঝায়, আমাদের সংগঠনে সিনেইন্ডাস্ট্রির যে ৩০টি ভিন্ন কলাকুশলীদের শাখা রয়েছে এবং যাঁরা এই পরিবারের সদস্য তারা কেউই রণবীরের সঙ্গে কাজ করবেন না।" তবে রণবীরের মামলা দায়েরের পরই সুর নরম সংগঠনের। 'ধুরন্ধর' অভিনেতার বিরুদ্ধে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েও অসহযোগিতার নির্দেশিকা প্রত্যাহার করে নিল ফেডারেশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement