shono
Advertisement

Breaking News

Kuku Kohli Dies

‘ফুল অউর কাঁটে’-র পরিচালক কুকু কোহলির প্রয়াণ! শোকতপ্ত বলিউড

জনপ্রিয় অভিনেত্রী অরুণা ইরানির স্বামী কুকুর হাত ধরেই রুপোলি পর্দার জগতে পা রাখেন অজয় দেবগন।
Published By: Biswadip DeyPosted: 09:54 AM Aug 26, 2026Updated: 03:13 PM Aug 26, 2026

বলিউডে শোকের ছায়া। প্রয়াত পরিচালক কুকু কোহলি (Kuku Kohli Dies)। ‘ফুল অউর কাঁটে’-র মতো ছবি পরিচালনা করেছিলেন তিনি। বয়স হয়েছিল ৭৭। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বুধবার সকাল এগারোটায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

Advertisement

বিনোদন জগতে কুকু কোহলির প্রথম পরিচয় অজয় দেবগনের মতো সুপারস্টারের প্রথম ছবির পরিচালক হিসেবে। ১৯৯১ সালে ‘ফুল অউর কাঁটে’ মুক্তি পেতেই তুমুল সমারোহে গৃহীত হয়। অচিরেই হয়ে ওঠে ব্লকবাস্টার। আর এই ছবিতেই জোড়া বাইকে পা রেখে বলিউডে পা রাখেন অজয়। ছবিটি আজও চর্চিত। এই ছবিই তাই কুকু কোহলির 'ম্যাগনাম ওপাস' হয়ে রয়ে গিয়েছে। অথচ এটাই ছিল তাঁর প্রথম পরিচালনা! পরবর্তী সময়ে অজয়ের সঙ্গে ‘সুহাগ’ ছবিতেও কাজ করেছিলেন কুকু। তবে সেই ছবি ততটা সমাদৃত হয়নি। তবে ‘হকিকত’, ‘আনাড়ি নং ১’, 'কোহরাম'-এর মতো ছবিগুলি ভালোই সাফল্য পেয়েছিল। সফল হয়েছিল 'ইয়ে দিল আশিকানা'ও। ২০০৪ সালে ‘উও তেরা নাম থা’ ছিল তাঁর শেষ ছবি। 

জানা গিয়েছে, দু'দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। মঙ্গলবার তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়। কিন্তু এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শেষপর্যন্ত তিনি প্রয়াত হন। ব্যর্থ হয় চিকিৎসকদের প্রচেষ্টা। বুধবার সকালে কুকুকে তাঁর বাসভবন 'গ্রিন একরস'-এ শেষ শ্রদ্ধা জানাবেন সকলে। এরপর সকাল ১১টায় ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে খ্যাতিমান পরিচালকের। কুকু রেখে গেলেন স্ত্রী অরুণা ইরানি, প্রথমপক্ষের স্ত্রী রিতা কোহলির দুই সন্তান পূজা ও করিশ্মাকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement