shono
Advertisement

Breaking News

Rajinikanth

'শিবরূপী' রজনীকান্তকে পুজো ভক্তের, 'ধর্ম নিয়ে ঠাট্টা'! চোখ রাঙাল নেটপাড়া

দুগ্ধাভিষেকের ছবি ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে। যদিও এসব কটাক্ষ-সমালোচনায় ভ্রুক্ষেপ নেই রজনীভক্তের। তিনি বলছেন, "এই নিয়ে তৃতীয়বার শিবরাত্রিতে রজনী আন্নার পুজো করলাম।
Published By: Sandipta BhanjaPosted: 05:41 PM Feb 14, 2026Updated: 05:46 PM Feb 14, 2026

দ্রাবিড়ভূমে তারকাদের মন্দির গড়া বা প্রিয় সুপারস্টারকে ঈশ্বরজ্ঞানে পুজো করার ট্রেন্ড নতুন নয়। বিগত কয়েক দশক ধরেই দক্ষিণী রাজ্যগুলিতে এহেন 'সংস্কার' বহাল তবিয়তে পালিত হয়ে আসছে। এবার রজনীকান্তের এক অনুরাগীর কাণ্ড দেখে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড় নেটবাসিন্দাদের।

Advertisement

রাত পোহালেই শিবরাত্রি। আর সেই প্রেক্ষিতেই 'শিবরূপী' রজনীকান্তের দুগ্ধাভিষেক করে পুজো করছিলেন ওই ভক্ত। যে ছবি প্রকাশ্যে আসতেই চরম বিতর্ক। ধর্ম নিয়ে 'রসিকতা' করার দায়ে ওই ভক্তর উদ্দেশেও চোখ রাঙিয়েছে নেটপাড়া। ঠিক কী ঘটেছে? ব্যাপারটা খানিক খোলসা করেই বলা যাক। খবর, এহেন কাণ্ডকারখানা ঘটানো ওই ব্যক্তির নাম কার্তিক। যিনি আদতে মাদুরাইয়ের বাসিন্দা। কার্তিক আদতে রজনী আন্নার 'জাবরা ফ্যান'। মাদুরাইয়ে নিজের বাড়িতে দক্ষিণাত্যভূমের মেগাস্টারকে সম্মান জানিয়ে একটি মন্দিরও গড়ে তুলেছেন। সেখানেই রজনীকান্তের 'উঝাইপ্পালি' সিনেমার পোস্টারে দুধ ঢেলে পুজো করছিলেন ওই ব্যক্তি। উল্লেখ্য, এই সিনেমায় ভগবান শিবের ভূমিকায় অভিনয় করেছিলেন রজনীকান্ত। আর সেই 'শিবরূপী' রজনী আন্নাকে পুজো করেই বিতর্কের শিরোনামে নাম তুলেছেন মাদুরাইয়ের বাসিন্দা কার্তিক।

রজনীকান্ত, ছবি- সোশাল মিডিয়া

এদিকে দক্ষিণী তারকার ভক্তের পুজোর ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় নিন্দার ঝড়। ধর্ম নিয়ে রসিকতার অভিযোগ উঠেছে ওই ভক্তের বিরুদ্ধে। কারও প্রশ্ন, 'এরকম অর্বাচীন মানুষও আছে নাকি?' আবার কারও বা মন্তব্য, 'এই ধরণের ব্যক্তিরা ঈশ্বর, ধর্মকে ঠাট্টার পর্যায়ে নিয়ে গিয়েছে।' কেউ বা চোখ রাঙিয়ে বললেন, 'এদের মতো মুর্খদেরও ভোটাধিকার রয়েছে।' এহেন নানা নেতিবাচক মন্তব্য ছেয়ে গিয়েছে নেটপাড়ায়। যে ভিডিও নিয়ে আপাতত সোশাল পাড়ায় কাটাছেড়ার অন্ত নেই! যদিও এসব বিতর্কে ভ্রুক্ষেপ নেই রজনীভক্তের। তিনি বলছেন, "এই নিয়ে তৃতীয়বার শিবরাত্রিতে রজনী আন্নার পুজো করলাম। 'উঝাইপ্পালি' ছবিতে ভগবান শিবের রূপে দেখেছিলাম রজনীকান্তকে। আর মেগাস্টারের সিনেসফর এবার যেহেতু ৫০ বছরে পড়ল তাই ৫০০ 'বড়া' দিয়ে তৈরি এক মালা পরিয়ে পুজো করেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement