বিগত কয়েক মাস ধরে 'ডন ৩' বিতর্কে উত্তাল হয়েছিল মায়ানগরীর সিনেপাড়া। 'ধুরন্ধর'-এর অবিশ্বাস্য সাফল্যের পর ফারহানের ছবি থেকে সরে এসেছিলেন রণবীর। বিতর্কের জল গড়িয়েছিল বহুদূর। সংশ্লিষ্ট ইস্যুতে নাকি বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ফারহানের প্রযোজনা সংস্থা। অর্থনৈতিক বিপর্জয় সামলাতে এবার বিয়ের অনুষ্ঠানে 'গায়ক'-এর ভূমিকায় অভিনেতা-প্রযোজক ফারহান আখতার (Farhan Akhtar)। সঙ্গে অর্ধাঙ্গিনী শিবানী আখতার।
একটি বিয়ের অনুষ্ঠানে যুগলের প্রাণবন্ত পারফরম্যান্সের ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটডভুবনে। অতঃপর দ্বিধাবিভক্ত সোশালপাড়া। একপক্ষ তারকা দম্পতির সমর্থনে কথা বললেও নেটিজেনের একাংশ আবার সমালোচনা করেছেন। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ফারহান আখতার ও তাঁর স্ত্রী শিবানি আখতার একটি বিয়ের অনুষ্ঠানে জমিয়ে গান গাইছেন।
'রক অন'-এর জনপ্রিয় গান 'মেরে লন্ড্রি কা বিল' ও ২০১৫ সালের সুপারহিট ছবি 'দিল ধড়কনে দো' ছবির 'পহেলিবার দিল ধড়কনে দো' পরিবেশন করেন। কিন্তু, সেটা ছিলপ সম্পূর্ণ বেসুরে! সুর-তাল কিছুই মূল গানের সঙ্গে মেলেনি বলে দাবি নেটাগরিকদের। ফলস্বরূপ কটাক্ষে জর্জরিত বলিপাড়ার হাই প্রোফাইল এই দম্পতি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশাল পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া।
কেউ বলছেন, 'ওঁর গানের গলা মোটেই ভালো নয়। গানগুলো একেবারে বেমানান।' কেউ আবার খোঁচা মেরে লিখেছেন, 'ফারহানের গলা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ঠিকমতো শোনাই যাচ্ছে না।' একজন তো আবার 'মেরে লন্ড্রি কা বিল' নিয়ে মজা করে লেখেন, 'এখনও বুঝি ওঁর 'লন্ড্রির বিল' মেটেনি'? তবে অনেকেই ফারহানের সমর্থনে আ্রওয়াজ তুলেছেন। তাঁদের মতে, বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করা এখন খুবই সাধারণ একটা বিষয়। বহু সেলিব্রিটিই 'বিগ ফ্যাট ওয়েডিং'-এ মোটা পারিশ্রমিকের বিনিময়ে পারফর্ম করেন। তারকাদের আয়ের অন্যতম উৎস।
Farhan performing at a wedding, he’s doing everything but making movies
by u/Mellow-sid in BollyBlindsNGossip
সেই মর্মে এক নেটিজেনের বক্তব্য, 'কয়েকটা গান গাইবে, দু-এক ঘণ্টা পারফর্ম করবে। দু-তিন কোটি টাকার সঙ্গে বিনামূল্যে ভ্রমণ, বিলাসবহুল হোটেলে থাকা ও ফার্স্ট ক্লাস টিকিট। এত সহজে টাকা রোজগারের সুযোগ কে-ই বা ছাড়বে?' উল্লেখ্য, চলতি বছরের শুরুতে এক শিল্পপতির বিয়ের অনুষ্ঠানে শাহরুখ খানের পারফরম্যান্সের ভিডিও ব্যাপক আলোড়ন তুলেছিল। একইভাবে বিয়ের অনুষ্ঠানে রণবীর সিংয়ের প্রাণবন্ত নাচের ভিডিও প্রায়ই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
