shono
Advertisement
Gautam Gambhir

বৈভবদের ধ্বংস করার খেলায় নেমেছে গম্ভীর! সিরিজ হারের হ্যাটট্রিক হতেই তোপ বিশ্বজয়ীর

গম্ভীরের কোচিংয়ে শেষ তিনটে সিরিজই হেরেছে ভারত। সঙ্গে দল নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক। এবার কে এল রাহুল-সঞ্জু স্যামসনের কেরিয়ার ধ্বংসের অভিযোগ গম্ভীরের বিরুদ্ধে।
Published By: Anwesha AdhikaryPosted: 02:47 PM Jul 21, 2026Updated: 07:24 PM Jul 21, 2026

একের পর এক প্রতিভাবান ক্রিকেটারের কেরিয়ার শেষ করে দিচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) ! বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন নির্বাচকপ্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। গম্ভীরের কোচিংয়ে শেষ তিনটে সিরিজই হেরেছে ভারত। সঙ্গে দল নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক। এহেন পরিস্থিতিতে শ্রীকান্তর তোপ, বৈভব সূর্যবংশী-সঞ্জু স্যামসনের পর এবার কে এল রাহুলের ক্রিকেটজীবন শেষ করার খেলায় মেতেছেন গম্ভীর।

Advertisement

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, "ভারত যখন বিরাট রান তাড়া করছে, তখন রাহুলকে ৬ নম্বরে কেন নামানো হল? রাহুল তো অনেক ম্যাচ তাড়া করে জিতিয়েছে। আসলে গম্ভীর এখন রাহুলের কেরিয়ারটা শেষ করতে চাইছে ঠিক যেভাবে বৈভব এবং সঞ্জুর কেরিয়ার নিয়ে ছেলেখেলা করেছে। ২০২৩ বিশ্বকাপে রাহুল খেলত চার নম্বরে, বিরাট কোহলির সঙ্গে জুটি গড়ে বেশ কয়েকটা ম্যাচ খেলেছে। লর্ডসেও সেই কাজটা করতে পারত রাহুল।" কর্নাটকি ব্যাটারকে নিয়ে শ্রীকান্তর মত, "রাহুল বড় শট খেলতে পারে সহজেই। কিন্তু তাকে নামানো হল এমন সময়ে, যখন ম্যাচ প্রায় শেষ। আস্কিং রেট ১৫ ছুঁইছুঁই, তখন আপনি কী আশা করেন? অক্ষর প্যাটেলকে সঙ্গী করে রাহুল ম্যাচ জেতাবে?"

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয় টিম ইন্ডিয়া। দলের ব্যর্থতার পাশাপাশি প্রশ্ন উঠেছিল বৈভবের প্রতি গম্ভীরের ম্যানেজমেন্ট নিয়ে। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিস্ময় প্রতিভাকে খেলানো হয়নি। ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে তার অভিষেক হয়। কিন্তু তিনটে ম্যাচ খেলিয়েই বৈভবকে পাঠিয়ে দেওয়া হয় বেঞ্চে। ফলে প্রশ্ন উঠছে, বৈভবকে কি আরও সুযোগ দেওয়া যেত না? আন্তর্জাতিক মঞ্চে প্রথমেই কেন ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামানো হল তাকে?

টানা দুই সিরিজ হারের পর ওয়ানডেতে খেলতে নেমেছিল ভারত। সেখানেও টানা তিন ম্যাচ খেলানো হয়নি রাহুলকে। দ্বিতীয় ম্যাচে বসিয়ে দেওয়া হয় তাঁকে। তৃতীয় ম্যাচে ভারত যখন ৩৮৭ রান তাড়া করছে, পরপর উইকেট হারিয়ে ধুঁকছে, সেই কঠিন সময়ে নামানো হল রাহুলকে। ব্যাট চালানো ছাড়া উপায় ছিল না তাঁর। ৮ বলে ১২ রান করে আউট হয়ে যান। তাঁকে আগে নামালে ভারত হয়তো জিততে পারত, মত ৮৩'র বিশ্বজয়ীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement