shono
Advertisement
Vijay Thalapathy

পরকীয়া করছেন বিজয়! বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ স্ত্রী

১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় ও সঙ্গীতা। দীর্ঘ পঁচিশ বছরের বেশি দাম্পত্যজীবনে তাঁদের রয়েছে দুই সন্তান।
Published By: Arani BhattacharyaPosted: 06:24 PM Feb 27, 2026Updated: 06:24 PM Feb 27, 2026

'জন ন্যায়গণ' মুক্তি থেকে তামিলনাড়ুতে জনসভায় পদপিষ্ট হওয়ার ঘটনা, একের পর এক বিতর্কে জড়িয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ। আর এবার জড়ালেন পরকীয়ার কেচ্ছায়। বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে আইনি পদক্ষেপ তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের। চেঙ্গালপাট্টু পরিবার আদালতে ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সঙ্গীতা।

Advertisement

আদালতের তরফে ইতিমধ্যেই আগামী ২০ এপ্রিল আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিনেই এই মামলার পরবর্তী শুনানিও হবে। বিজয়-জায়ার অভিযোগ, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন বিজয়। ২০২১ সালেই স্বামীর এই সম্পর্কের বিষয়ে তিনি জানতে পেরেছিলেন। বারবার বিজয়ের তরফে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি স্ত্রী সঙ্গীতাকে দেওয়া হলেও সেই কথা বিজয় রাখেননি বলেই জানিয়েছেন তাঁর স্ত্রী সঙ্গীতা। দিনের পর দিন এই ঘটনায় তিতিবিরক্ত হয়ে শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন সঙ্গীতা, এমনটা সাফ জানিয়েছেন তিনি।

বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে আইনি পদক্ষেপ তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের। চেঙ্গালপাট্টু পরিবার আদালতে ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সঙ্গীতা।

বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রতারণা ও মানসিক নির্যাতনের মতো অভিযোগ উল্লেখ করা হয়েছে এই বিবাহ বিচ্ছেদের মামলায়। বর্তমানে সঙ্গীতা ও বিজয়ের এই মামলা জেলা আদালতে বিচারাধীন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় ও সঙ্গীতা। দীর্ঘ পঁচিশ বছরের বেশি দাম্পত্যজীবনে তাঁদের রয়েছে দুই সন্তান। হিন্দু ও খ্রিষ্টান দুই রীতি মেনেই বিয়ে সেরেছিলেন তাঁরা। এখন সেই সম্পর্কেই হয়েছে অবনতি। বিচ্ছেদের পথে হাঁটছেন দম্পতি। যদিও বিজয়ের তরফে এখনও এই বিষয়ে কোনও মন্তব্য শোনা যায়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার