ওটিটির যুগে সিনেমার পাশাপাশি সিরিজের চাহিদা উত্তরোত্তর বাড়ছে তা বললে অত্যোক্তি হয় না। সারাদিনের ক্লান্তি ঘুচাতে মুঠোফোনে ভিন্নস্বাদের সিরিজে চোখ রাখে আমজনতা। আর দর্শকের চাহিদা মেটাতেই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সিরিজের বাড়বাড়ন্ত একেবারে চোখে পড়ার মতো। এবার অভ্রজিৎ সেনের নির্দশনায় আসছে রোম্যান্টিক থ্রিলার 'কোটর'। প্রকাশ্যে আসন্ন সিরিজের চরিত্রেদের প্রথম ঝলক।
এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যৌমৌপ্তি মুদলি, সৌম্য মুখোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়। রহস্যের মোড়কে প্রেম, অপরাধ, গোপনীয়তার বুনোটে যে পরচালক অভ্রজিৎ সেন গল্প বুনেছেন সেই আভাস রয়েছে চরিত্রদের ফার্স্ট লুকেই। 'কোটর' এমন এক রহস্য, যার প্রতিটি মোড়ে আরও ঘনীভূত হবে। সিরিজটি মুক্তি পাবে নতুন ওটিটি প্ল্যাটফর্ম 'সবসময়'এ। তবে মুক্তির দিন এখনও নির্দিষ্ট হয়নি।
খাস কলকাতার এক সাধারণ পরিবারের প্রেক্ষাপটে এগবে 'কোটর' (Kotor) এর কাহিনি। আর এই গল্পে ধীরে ধীরে উন্মোচিত হবে এমন কিছু গোপন সত্য যা সম্পর্ক, ভালোবাসা ও বিশ্বাসকে এক লহমায় ভেঙে চুরমার করে দিতে পারে। চরিত্রগুলোর জটিল মানসিক টানাপোড়েন, অতীত-বর্তমানের সংঘাত আর অন্ধকার আবহে তৈরি হয়েছে রহস্যের জাল।
কোটরের প্রথম ঝলকেই রহস্যের হাতছানি, প্রেম-অপরাধের টানাপোড়েনে যে উত্তেজনার পারদ চড়ছে সে কথা বলাই বাহুল্য। বাঙালি দর্শক বরাবরই রহস্য-রোমাঞ্চের ভক্ত। পরচালক অভ্রজিৎ সেনের কোটর থেকে কোন রহস্য উন্মোচিত হয় এখন তারই অপেক্ষা। রোম্যান্টিক থ্রিলার কোটরে অভিনয় করেছেন ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি।
চরিত্রগুলোর জটিল মানসিক টানাপোড়েন, অতীত-বর্তমানের সংঘাত আর অন্ধকার আবহে তৈরি হয়েছে রহস্যের জাল। কোটরের প্রথম ঝলকেই রহস্যের হাতছানি, প্রেম-অপরাধের টানাপোড়েনে যে উত্তেজনার পারদ চড়ছে সে কথা বলাই বাহুল্য।
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে পা রেখেছেন বড় পর্দায়। এবার কোটরে কথাকলি হয়ে ধরা দেবেন শ্যামৌপ্তি। অভ্রজিৎ সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে বলেন, "সত্যিই দারুণ অভিজ্ঞতা। তিনি অভিনেতাদের নিজেদের মতো করে চরিত্র গড়ে তোলার স্বাধীনতা দেন যা একজন শিল্পীর কাজকে আরও সহজ করে দেয়। সিরিজের গল্প আর আমার চরিত্রটা শুনেই খুব পছন্দ হয়েছিল। পরিচিত সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করার ফলে সেটে একটা স্বাচ্ছন্দ্য ও ভালো কেমিস্ট্রি তৈরি হয়েছিল। আমরা সবাই মিলে চেষ্টা করেছি দর্শকদের জন্য নতুন কিছু তুলে ধরতে। নতুন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার একটা আলাদা উত্তেজনা থাকে আর এই প্রজেক্ট শিল্পী হিসেবে নিজেদের আরও অন্বেষণ করার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এখন শুধু দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।"
রহস্যময় 'কোটর'
সাম্যর চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায়কে। তাঁর কথায়, "আমি অনেকদিন ধরেই অভ্রজিতের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম কারণ একজন নির্মাতা হিসেবে আমি ওকে ভীষণ শ্রদ্ধা করি। চেনা ছকের বাইরে ও কাজ করে। শুটিংয়ের সময়ও খেলা.ল রাখতেন যাতে সাজটা খুব সহজে আর স্বাভাবিকভাবে করা যায়। এতদিনের আলাপচারিতার পর অবশেষে আমরা একসঙ্গে কাজ করছি। আমি অনেক থ্রিলার দেখেছি, কিন্তু এই গল্পটা একদম আলাদা। শুটিং যথ এগিয়েছে নিজের চরিত্রটা আমার কাছে আরও স্পেশাল বয়ে উঠেছে। এই সুযোগ দেওয়ার জন্য আমি পুরো টিমের কাছে কৃতজ্ঞ। দর্শক যখন সিরিজটি দেখবেন, তখনই বুঝবেন কেন আমি এতটা উত্তেজিত।"
রহস্যময় 'কোটর'
সুহোত্রর চরিত্রের নাম তীর্থ। কোটরে কাজের অভিজ্ঞতা ভাগ করে বলেন, "এই প্রজেক্টে কাজ করতে গিয়ে আমি অনেক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। নতুন সহ-অভিনেতা, নতুন গল্প, নতুন প্ল্যাটফর্ম, নতুন চরিত্র সব মিলিয়ে একেবারে ভিন্ন একটা অভিজ্ঞতা। পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাও দারুণ ছিল। আমরা যেমন আনন্দের সঙ্গে কাজ করেছি, আশা করি দর্শকও আমাদের কাজকে ততটাই উপভোগ করবেন।"
