চুপিসারেই সাতপাকে বাঁধা পড়লেন গায়ক জুবিন নটিয়াল। জীবনের নতুন ইনিংস শুরুয়াতের খবর যদিও শিল্পী নিজে প্রকাশ্যে আনেননি, তবে তারকাদের এহেন 'অন্দর কি বাত' কি আর ধামাচাপা থাকে? বলিউড মাধ্যম সূত্রে খবর, উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় অগ্নিসাক্ষী রেখে শৈশবের বান্ধবীর সিঁথি রাঙিয়েছেন জুবিন (Jubin Nautiyal)। এমন খবর ছড়িয়ে পড়তেই গায়কের নবপরিণীতা স্ত্রীকে নিয়ে কৌতূহলের অন্ত নেই।
খবর, নিজের শহরে শৈশবের বান্ধবীর সঙ্গে হিমাচলের গাড়োয়াল প্রথায় সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন উভয়পক্ষের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। ছিল না কোনও বলিউডি গ্ল্যামারের চাকচিক্য! কিন্তু সিনেদুনিয়ার বন্ধুদের আমন্ত্রণ না জানিয়ে কেন চুপিসারে বিয়ে করলেন জুবিন? খবর প্রকাশ্যে আসার পর থেকেই এমন কৌতূহল উঁকি দিয়েছে।
জানা গিয়েছে, খুব অনাড়ম্বর ভাবেই উত্তরাখণ্ডে বিয়ে সেরেছেন জুবিন নটিয়াল। গ্ল্যামারদুনিয়ার আর পাঁচজন তারকা যখন বিগবাজেট বিয়ের অনুষ্ঠান করেন, তখন সাদামাটাভাবেই পারিবারিক বৃত্তে মালাবদল করলেন গায়ক। কোনও জমকালো আসর, সাজসজ্জার লেশমাত্র নেই। খবর, নিজের শহরে শৈশবের বান্ধবীর সঙ্গে হিমাচলের গাড়োয়াল প্রথায় সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন উভয়পক্ষের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। ছিল না কোনও বলিউডি গ্ল্যামারের চাকচিক্য। কিন্তু সিনেদুনিয়ার বন্ধুদের আমন্ত্রণ না জানিয়ে কেন চুপিসারে বিয়ে করলেন জুবিন? খবর প্রকাশ্যে আসার পর থেকেই এমন কৌতূহল উঁকি দিয়েছে।
বিয়ের অনুষ্ঠান থেকে ফাঁস হওয়া ছবি।
গায়কের ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে, "আসলে জুবিন নটিয়াল বরাবরই ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখতে পছন্দ করেন। সেইজন্যেই বিয়েতে কোনওরকম জাঁকজমক চাননি তাঁরা। এই বিশেষ দিনটিতে শুধু পরিবার-পরিজনদের উপস্থিতিই চেয়েছিলেন। সেকারণেই মায়ানগরী থেকে দূরে উত্তরাখণ্ডে বিয়ে সেরেছেন শিল্পী।" সোশাল পাড়ায় ভাইরাল হওয়া এক ছবিতে বিয়ের সাজপোশাকে দেখা গিয়েছে জুবিনকে। তবে পাশেই নবপরিণীতা থাকলেও সেই ছবি এমনভাবে তোলা যে জুবিনপত্নীর মুখ দেখা যায়নি।
জুবিন নটিয়াল বর্তমান প্রজন্মের জনপ্রিয় প্লেব্যাক গায়ক। যাঁর ঝুলিতে দু'শোরও বেশি গান রয়েছে। উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা জুবিন ২০১১ সালে রিয়ালিটি শো 'এক্স ফ্যাক্টর ইন্ডিয়া'তে যোগ দেন। সেখান থেকেই লাইমলাইটে আসেন। পরবর্তীতে 'তুম হি আনা' (মারজাওয়াঁ), 'রাতা লম্বিয়াঁ' (শেরশাহ), 'তুঝে কিতনা চাহেঁ অউর হাম' (কবীর সিং), 'কিন্না সোনা' (মারজাওয়াঁ), 'বন্দিয়া' (জজবা), 'দিল জানিয়ে' (খানদানি শফাখানা), 'প্যায়ার তো থা' (বালা), 'সো গয়া ইয়ে জহাঁ' (বাইপাস রোড), 'ম্যাঁ জানতা হুঁ' (দ্য বডি) এবং 'মেহেরবানি'র (দ্য শওকিনস) মতো একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন। এবার সেই শিল্পীকেই বলিউডকে ব্রাত্য রেখে বিয়ে সারতে দেখে হতবাক ভক্তরা! তবে জীবনের নতুন অধ্যায়ের জন্য জুবিন নটিয়ালকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁরা।
