shono
Advertisement
Bengal Election 2026

'অমিত বলে একজন মন্ত্রী রবীন্দ্রনাথ, তারাশঙ্কর...', শাহী উচ্চারণ নিয়ে বিদ্রুপ ঋত্বিকের

নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় নেতৃত্বের এহেন বাংলা উচ্চারণ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। সংশ্লিষ্ট ইস্যুতে পদ্মশিবিরকে আগেই খোঁচা দিয়েছিল তৃণমূল। এবার শাহী উচ্চারণ নিয়ে বিদ্রুপ ঋত্বিক চক্রবর্তীর।
Published By: Sandipta BhanjaPosted: 12:01 PM Apr 16, 2026Updated: 02:11 PM Apr 16, 2026

বাংলায় ভোটপ্রচারে (Bengal Election 2026) এসে বারবার বাংলা উচ্চারণ ভুল করে বিতর্কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ (Amit Shah)। সোমবার বোলপুরের মাটিতে দাঁড়িয়ে 'রবীন্দ্রসঙ্গীত' বলতে গিয়ে হোঁচট খেয়ে 'রবিশঙ্কর' বলে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উচ্চারণ বিভ্রাটের বহর অবশ্য এখানেই শেষ নয়! সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামোল্লেখ করতে গিয়েও শব্দ জড়িয়ে বলে ফেলেন, 'স্বর্গীয় শ্রী তারাচন্দ্র বন্দোপাধ্যায়কেও প্রণাম জানাই।' তার প্রাক্কালে গত শুক্রবার বিজেপির সংকল্প পত্র প্রকাশ কর্মসূচি চলাকালীন রানি রাসমণিকে 'রানি রাসমতী' উচ্চারণ করেছিলেন। ছাব্বিশের ভোটে যেখানে বাঙালি অস্মিতায় শান দেওয়া হচ্ছে, সেখানে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় নেতৃত্বের এহেন বাংলা উচ্চারণ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। সংশ্লিষ্ট ইস্যুতে আগেই পদ্মশিবিরকে খোঁচা দিয়েছিল তৃণমূল। এবার শাহী উচ্চারণ নিয়ে বিদ্রুপ ঋত্বিক চক্রবর্তীর (Ritwick Chakraborty)।

Advertisement

সিনেদুনিয়া কিংবা রাজনৈতিক ইস্যু নিয়ে অভিনেতাকে একাধিকবার কৌতুকছলে কটাক্ষ করতে দেখা গিয়েছে। কোনও জ্বলন্ত ইস্যুতে কৌতুকের মোড়কে বিঁধতে ঋত্বিকের জুড়ি মেলা যে ভার, সে সম্পর্কে অনুরাগীরা ভালোই অবগত। এবার বাংলায় নির্বাচনী প্রচারে অমিত শাহের উচ্চারণ বিভ্রাট নিয়ে অভিনেতার ব্যাঙ্গাত্মক পোস্টে শোরগোল সোশাল পাড়ায়।

রবীন্দ্রসঙ্গীতকে গোটা ভারতে প্রসিদ্ধ করার জন্য সোমবার বোলপুরের সভা থেকে গায়িকা সাহানা বাজপেয়ীকে ধন্যবাদ জানান অমিত শাহ। সেসময়েই 'রবীন্দ্রসঙ্গীত' বলতে গিয়ে 'রবিশঙ্কর' বলে বসেন তিনি। যা নিয়ে ফের বিতর্কের ঝড় উঠেছে। কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে অমিত শাহের উচ্চারণ-বিভ্রাটের ভিডিওটি পোস্ট করে তৃণমূলের দাবি, 'পণ্ডিত রবিশঙ্কর একজন সেতার বাদক এবং ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সর্বকালের শ্রেষ্ঠ প্রবক্তা। অন্যদিকে, রবীন্দ্রসঙ্গীত হল বাংলার সংস্কৃতির পরিচয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও রচনা করা গানের সংকলন। অমিত শাহ বাংলার মানুষের মন জয় করার চেষ্টা করতে গিয়ে এই দু'টিকে গুলিয়ে ফেলেছেন। আর এই মানুষগুলিই 'সোনার বাংলা' গড়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলায় আসেন। বাংলার সংস্কৃতি আপনাদের প্রচারের অঙ্গ নয়। বাংলা এই অপমানকে কখনও ক্ষমা করবে না।" এবার সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর।

বোলপুরের সভায় অমিত শাহ।

বুধবার সোশাল মিডিয়ায় অভিনেতা লেখেন, 'দেখলাম, ভাই অমিত বলে একজন মন্ত্রী রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, সাহানা বাজপেয়ীকে নিয়ে কী একটা জোক বলতে গিয়ে পুরো লেবড়ে গিয়েছে।' ঋত্বিকের এহেন পোস্ট দেখে পেটে খিল নেটভুবনের! আসলে সিনেদুনিয়া কিংবা রাজনৈতিক ইস্যু নিয়ে অভিনেতাকে একাধিকবার কৌতুকছলে কটাক্ষ করতে দেখা গিয়েছে। কোনও জ্বলন্ত ইস্যুতে কৌতুকের মোড়কে বিঁধতে ঋত্বিকের জুড়ি মেলা যে ভার, সে সম্পর্কে অনুরাগীরা ভালোই অবগত। এবার বাংলায় নির্বাচনী প্রচারে এসে অমিত শাহের উচ্চারণ বিভ্রাট নিয়ে ঋত্বিকের ব্যাঙ্গাত্মক পোস্টে সোশাল পাড়ায় শোরগোল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement