shono
Advertisement
Jeetu Kamal

জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের

ব্যাপারটা ঠিক কী?
Published By: Tiyasha SarkarPosted: 11:06 AM Aug 12, 2026Updated: 11:06 AM Aug 12, 2026

কখনও জিতু কমলের বন্ধু, কখনও ম্যানেজার পরিচয় দিয়ে টাকার দাবি! একাধিককে অশালীন প্রস্তাব! সোশাল মিডিয়ায় সকলকে সতর্ক করলেন অভিনেতা। অবিলম্বে এবিষয়ে আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? বুধবার সকালে সোশাল মিডিয়ায় পর্দার সত্যজিৎ অর্থাৎ জিতু কমল লিখেছেন, 'যদি কেউ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফোনে আমার প্রতিনিধি সেজে আপনার সঙ্গে যোগাযোগ করে এবং আমার নামে টাকা, উপহার বা কোনও মূল্যবান জিনিস চায়, আমার নাম করে অশালীন প্রস্তাব দেয়, দয়া করে তাদের পাত্তা দেবেন না। কেউ এই ধরনের অনুরোধে সাড়া দেবেন না।'

সেই পোস্টেই জিতু লিখেছেন, যদি কারও সঙ্গে ইতিমধ্যেই এধরণের ঘটনা ঘটে থাকে তাহলে তা যেন সরাসরি তাঁকে জানানো হয়। জিতুর দাবি, প্রতারকরা তার ম্যানেজার বা বন্ধু সেজে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করছে। জিতুর দাবি, কিছুদিন আগে কলকাতার একজন সুপরিচিত শিল্পী এবং একজন বিশিষ্ট অভিনেত্রীর পরিবার থেকে ৫০,০০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিনেতা জানিয়েছেন অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা তা জানেন কি না, তা খোলসা করেননি জিতু। পোস্টের কমেন্টে অধিকাংশই জিতুকে ধন্যবাদ জানিয়েছেন আগেভাগে বিষয়টা জানিয়ে সতর্ক করার জন্য।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement