shono
Advertisement
Kanchan Mullick-Sreemoyee Chattoraj

একরত্তি ভাইকে দেখে কী প্রতিক্রিয়া কাঞ্চনকন্যা কৃষভির? ভিডিও শেয়ার শ্রীময়ীর

গত ২৫ জুলাই শ্রীময়ীর কোল আলো করে আসে কৃষভির ছোট ভাই কৃষিভ।
Published By: Sayani SenPosted: 10:44 AM Jul 27, 2026Updated: 12:30 PM Jul 27, 2026

দায়িত্ব বেড়েছে কাঞ্চনকন্যা কৃষভির। দু'বছর বয়স হওয়ার আগেই দিদির গুরুদায়িত্ব তাঁর কাঁধে। রবিবাসরীয় সন্ধ্যায় হাসপাতালে ভাইয়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ। কেমন অভিজ্ঞতা ছোট্ট কৃষভির? ভিডিও শেয়ার করলেন নতুন মা।

Advertisement

ভাইকে দেখতে হাসপাতালে কৃষভি

অভিনেত্রীর শেয়ার করা ভিডিতে দেখা গিয়েছে ছোট্ট কৃষভির হাসিমুখ। তাতেই স্পষ্ট ভাইকে দেখে ঠিক কতটা খুশি হয়েছে। ভাইকে দই, মিষ্টি খাওয়াবে বলেই জানায় খুদে। হাসিমুখে বলে, ভাই সুন্দর হয়েছে। ভাইকে 'এত্ত' ভালোবাসে বলেই জানিয়েছে ছোট্ট কৃষভি। এই ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। দু'জনের মধ্যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠুক, তা-ই চান নেটিজেনরা।

কাঞ্চন ও শ্রীময়ীর (Kanchan Mullick-Sreemoyee Chattoraj) মধ্যে মন বিনিময়ের কথা জানা গিয়েছিল ২০২৪ সাল নাগাদ। সে বছরই ১৪ ফেব্রুয়ারি একেবারে ঘনিষ্ঠ বৃত্তে আইনি বিয়ে সারেন দু'জনে। ২ মার্চ সাতপাক ঘুরে শুরু হয় সংসার জীবন। সে বছর নভেম্বরেই প্রথম কন্যাসন্তান কৃষভির জন্ম। চেটেপুটে আপাতত মাতৃত্ব উপভোগ করছিলেন অভিনেত্রী। তারই মাঝে গত ২৫ জুলাই ফের সুসংবাদ। তারকা দম্পতি নিজেরাই দ্বিতীয় সন্তান জন্মের সুখবর সোশাল মিডিয়ায় ভাগ করে নেন। যৌথ বিবৃতি দিয়ে তাঁরা জানান, 'আজ আমাদের হৃদয় পূর্ণ হল। কৃষভির ছোট ভাই কৃষিভের জন্ম হল। আমাদের ছোট পরিবার তিন থেকে চারজনের হল। আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে আনন্দে আত্মহারা। জীবনের এই নতুন অধ্যায় শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।' শ্রাবণ মাসে পুত্রসন্তানের বাবা হয়ে আনন্দে ভাসছেন প্রাক্তন তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। সব কিছু ভালো হবে বলেই আশাবাদী তিনি। এদিকে, এখনও হাসপাতালে মা ও নবজাতক। সুস্থ রয়েছেন দু'জনেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement