shono
Advertisement
Kanchan Mullick Sreemoyee Chattoraj

'আমার বায়ুমণ্ডল...', জন্মদিনে শ্রীময়ীকে আদুরে শুভেচ্ছা জানিয়েও কেন সতর্ক করলেন কাঞ্চন?

জন্মদিন উপলক্ষে রাজকীয় উদরপূর্তির আয়োজনের পাশাপাশি সোশাল মিডিয়ায় খোলা চিঠিতেও স্ত্রীর উদ্দেশে প্রেমজাহির করতে ভোলেননি কাঞ্চন মল্লিক। অভিনেতার কথায়, 'শ্রীময়ী তার জীবনের বায়ুমণ্ডল।'
Published By: Sandipta BhanjaPosted: 06:53 PM Jun 30, 2026Updated: 06:53 PM Jun 30, 2026

বিশেষ মানুষের বিশেষ দিনে শুভেচ্ছাও বিশেষ হওয়া প্রয়োজন বইকী! ৩০ জুন শ্রীময়ী চট্টরাজের জন্মদিন। বিয়ের পর তৃতীয়, আর মা হওয়ার পর দ্বিতীয় জন্মদিন। অতঃপর কাঞ্চন মল্লিকের তরফে কী সারপ্রাইজ পেলেন অভিনেত্রী? এমন কৌতূহল অস্বাভাবিক নয়! বরাবরের মতো এবারও স্ত্রী শ্রীময়ীকে চমকে দিলেন প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা। জন্মদিন উপলক্ষে রাজকীয় উদরপূর্তির আয়োজনের পাশাপাশি সোশাল মিডিয়ায় খোলা চিঠিতেও স্ত্রীর উদ্দেশে প্রেমজাহির করতে ভোলেননি কাঞ্চন মল্লিক। অভিনেতার কথায়, 'শ্রীময়ী তার জীবনের বায়ুমণ্ডল।'

Advertisement

'সবার সামনে স্বীকার করি না সবসময়, তবে হাওয়া যেমন ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করাও যায় না— তেমন হাওয়া ছাড়া বাঁচাও অসম্ভব।...' 

সুখী দাম্পত্যের একগুচ্ছ ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিয়ে শ্রীময়ীর জন্মদিনে এক আবেগঘন বার্তা দিয়েছেন কাঞ্চন মল্লিক। 'মনভালোর জন্মদিন' বলে সম্বোধন করে অভিনেতা লিখেছেন, 'আজকের দিনটায় অনেকক্ষণ ধরে ভেবে চলেছি কী লিখব? কী পোস্ট করব? তোমার সম্পর্কে লিখতে গেলে তো শুরু করলেও শেষ হবে না। আমার মনভালোর জন্মদিন। তুমি আমার কাছে অনেকটা বায়ুমণ্ডলের মতো।' কেন শ্রীময়ীকে এহেন আখ্যা দিয়েছেন? কাঞ্চনের সংযোজন, 'সবার সামনে স্বীকার করি না সবসময়, তবে হাওয়া যেমন ছোঁয়া যায় না, দেখা যায় না, স্পর্শ করাও যায় না— তেমন হাওয়া ছাড়া বাঁচাও অসম্ভব। প্রতি মুহূর্তে শ্বাসপ্রশ্বাসের জন্য দরকারি যেমন হাওয়া, বাড়াবাড়ি শোনালেও আমার জীবনে তুমি তেমনটাই।'

কাঞ্চন-শ্রীময়ী।

শ্রীময়ী কীভাবে গোটা সংসারটাকে আগলে রাখেন, জন্মদিনে সেকথা মনে করিয়েই কাঞ্চনের বক্তব্য, 'আমাদের মেয়ে কৃষভির খেয়াল রাখা থেকে শুরু করে আমার খুঁটিনাটি সমস্ত কিছু, আমার ভালো অভ্যেস, মন্দ অভ্যেস, জীবনে পথচলার প্রতিটা ক্ষেত্রে সবকিছু গুছিয়ে দেওয়া, কখনও-কখনও তোমার শাসন, কঠিন শাসন, আদর, ভালোবাসা, ধমক, যত্ন, রাগ, অভিমান, পূর্বরাগ এই সবকিছুতেই আমি পরিপূর্ণ। তাইতো বললাম হাওয়াকে যেমন বর্ণনা করা যাবে না, তোমায়ও না। লিখতে গেলে শেষ হবে না। তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা শ্রীময়ী। এক আকাশ ভালোবাসা তোমার জন্য কৃষভি এবং আমার তরফে। ভালো থেকো ঝুম্পা। সুস্থ থেকো পাশে থেকো। আমাদের ঘিরে থেকো হাওয়ার মতো, বায়ুমণ্ডলের মতো।' শুধু তাই নয়, আবেগঘন বার্তার শেষপাতে স্ত্রীকে সতর্কও করেছেন। কেন?

শ্রীময়ীর জন্মদিনে কিশোর কুমারের 'কুছ তো লোগ কহেঙ্গে' গানের কথা ধার করে ফের একবার নিন্দুকদের শায়েস্তা করার মন্ত্র দিলেন কাঞ্চন মল্লিক!

আসলে বিয়ের পর থেকেই একাধিকবার ট্রোল, সমালোচনার শিকার হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। যদিও নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে কোনওদিনই প্রকাশ্যে পরস্পরের প্রতি প্রেম জাহির করতে ভোলেননি তাঁরা, এবার শ্রীময়ীর জন্মদিনে কিশোর কুমারের 'কুছ তো লোগ কহেঙ্গে' গানের কথা ধার করে ফের একবার নিন্দুকদের শায়েস্তা করার মন্ত্র দিলেন কাঞ্চন মল্লিক! স্ত্রী শ্রীময়ী চট্টরাজের উদ্দেশে অভিনেতার পরামর্শ, 'পোস্টের মন্তব্য বাক্সে চোখ রেখো না।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement