নিট কেলেঙ্কারিতে যুবসমাজের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের বহু তারকাই। এবার সেই তালিকায় যোগ হল 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) নাম। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের প্রোফাইলকে ফলো করলেন তিনি। রাজামৌলির ছবিতে কাজ করতে রবিবারই ভারতে পা রেখেছেন নায়িকা। তার মধ্যেই এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
বলে রাখা ভালো, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পরই সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। এবার ফলোও করলেন অভিজিৎকে। যার পর থেকেই জল্পনা শুরু- স্রেফ ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়েই এমন সিদ্ধান্ত? নাকি অন্য প্রোজেক্টে কাজ করবেন একসঙ্গে! তবে এখনও পর্যন্ত তাঁরা কেউই এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
যদিও প্রিয়াঙ্কা তাঁর ভারতে আগমনের কারণ জানাননি, তবে মনে করা হচ্ছে, রাজামৌলির ছবি 'বারাণসী'তে কাজ করতেই তাঁর এই সফর। শেষবার তাঁকে দেখা গিয়েছিল 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে।
রবিবার হায়দরাবাদে পৌঁছেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতি মেরি। তাঁদের বিমানবন্দরে নামার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। প্রিয়াঙ্কার পরনে ছিল ব্যাগি ক্যাপ, রোদচশমা এবং অফশোল্ডার পোশাক। নিকের কোলে ছিল কন্যা মালতি। একসঙ্গে তাঁদের দেখে পাপারাজ্জিরা ছবি তুলতে থাকেন। সেই ছবি ছড়িয়ে পড়েছে নেটভুবনে। যদিও প্রিয়াঙ্কা তাঁর ভারতে আগমনের কারণ জানাননি, তবে মনে করা হচ্ছে, রাজামৌলির ছবি 'বারাণসী'তে কাজ করতেই তাঁর এই সফর। শেষবার তাঁকে দেখা গিয়েছিল 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে। এবার রাজামৌলির ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন 'পিগি চপস'।
উল্লেখ্য, নিট কেলেঙ্কারিতে প্রথম থেকেই যুবসমাজের পাশে ছিলেন সোনাক্ষী সিনহাও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ‘জেন জি’কে স্যালুট জানাতে প্রকাশ্যে কান ধরে উঠবোস করলেন। তবে এর নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। এতদিন ভাবতেন যুবসমাজ তুলোয় মোড়া! বিশেষ গুরুত্ব দিতেন না। কিন্তু, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সোনাক্ষীর চোখ খুলে দিয়েছে, ভেঙে দিয়েছে ভ্রান্ত ধারণা। তাই কোনওরকম রাখঢাক না করেই নিজের ভুল শুধরে তরুণ প্রজন্মের অদম্য জেদকে কুর্নিশ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে যুবসমাজের কাছে ক্ষমা চেয়ে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করে ভুলের প্রায়শ্চিত্ত করেছেন ‘দাবাং গার্ল’ । তিনি ছাড়াও ককরোচ জনতা পার্টির সমর্থনে মুখ খুলেছেন বলিউডের অনেকেই।
