১৮ জুলাই, শনিবার সন্ধ্যায় ঘোষিত হল ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম। চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তথা সিবিএফসির তরফে ভারতীয় চলচ্চিত্র জগতের বিভিন্ন বিভাগকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়। নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই বিশেষ অনুষ্ঠান 'পিআইবি ইন্ডিয়া' ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়। এবছর জাতীয় পুরস্কারের মঞ্চে কোনও তাবড় অভিনেতা বা অভিনেত্রী নয়, বরং বাংলার মুখ উজ্জ্বল করল তিন শিশুশিল্পী।
সৌরভ পালোধী পরিচালিত 'অঙ্ক কী কঠিন' ছবি থেকে সেরা শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। সেরা সিনেমার সম্মান পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত 'চালচ্চিত্র এখন'। জাতীয় মঞ্চে বাংলার জয়জয়কার, তা কথা বলাই বাহুল্য। বলিউডের ঝুলিতেও এসেছে একাধিক পুরস্কার। সেরা অভিনেতার শিরোপা পেলেন কার্তিক আরিয়ান। দোসর, দক্ষিণী অভিনেতা মামুট্টি। অর্থাৎ জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার যুগ্মসম্মান।
অঙ্ক কি কঠিন
'চন্দু চ্যাম্পিয়ন' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার খ্যাতি পেলেন কার্তিক আরিয়ান। অন্যদিকে 'ব্রহ্মযুগম'-এর জন্য এই সম্মানে ভূষিত হয়েছেন মাম্মুট্টি। সেরা হিন্দি ছবি হিসেবে নির্বাচিত হয়েছে 'শ্রীকান্ত'। বিনোদনমূলক সেরা সেরা ফিচার ফিল্ম 'কল্কি ২৮৯৮ এডি', সেরা ফিচার ফিল্ম 'আর্টিকল ৩৭০'।
চালচিত্র এখন
উল্লেখ্য, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জয়রাজের নেতৃত্বে এগারো সদস্যের জুরি বোর্ড এ বছরের বিজয়ীদের নির্বাচন করেছে। এদিন মোট ৪৩টি জাতীয় পুরস্কার ঘোষিত হয়েছে।আন্তর্জাতিক স্তরে প্রশংসিত 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' এবং 'লাপাতা লেডিস'-এর পাশাপাশি 'পুষ্পা ২: দ্য রুল', 'স্ত্রী ২', 'হনুমান', 'মাঞ্জুম্মেল বয়েজ' এবং 'প্রেমালু'র মতো ব্লকবাস্টার ছবিগুলি।
সেরা অভিনেতা কার্তিক
জাতীয় পুরস্কারের দৌড়ে সেরা অভিনয়ের জন্য চর্চায় ছিলেন 'ব্রহ্মযুগম'-এর মাম্মুট্টি, 'আডুজীবিথম: দ্য গোট লাইফ'-এর পৃথ্বীরাজ সুকুমারন, 'চন্দু চ্যাম্পিয়ন' এর অভিনেতা কার্তিক আরিয়ান, 'আর্টিকেল ৩৭০'-এর অভিনেত্রী ইয়ামি গৌতম, 'স্ত্রী ২'এর শ্রদ্ধা কাপুর, 'আমরান'-এর নায়িকা সাই পল্লবী, 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' ও 'গার্লস উইল বি গার্লস'এর জন্য কানি কুসরুতি এবং 'জিগরা'-র জন্য সম্ভাব্য বিজয়ীর তালিকায় ছিলেন আলিয়া ভাট।
