shono
Advertisement

'ঘুমোচ্ছে দেশবাসী?' সোনমকে অনশন মঞ্চ থেকে সরাতেই ফুঁসছেন বিশাল- প্রকাশ- সোনাক্ষীরা

শনিবার ভোরবেলা যন্তর মন্তর থেকে একপ্রকার জোর করেই পুলিশ তুলে নিয়ে গিয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে। ঘটনায় তীব্র প্রতিবাদ জনিয়েছেন বিশাল দাদলানি, প্রকাশ রাজ, সোনাক্ষী সিনহার মতো সেলেবরা।
Published By: Kasturi KunduPosted: 05:09 PM Jul 18, 2026Updated: 06:04 PM Jul 18, 2026

দেখতে দেখতে একুশে পা সোনম ওয়াংচুকের অনশন। শনিবার ভোরবেলা এই ঘটনায় একেবারে নাটকীয় মোড়। যন্তর মন্তর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। শোনা যাচ্ছিল, চিকিৎসকরা একপ্রকার জবাব দিয়ে দিয়েছেন। যে কোনও সময় 'অর্গ্যান ফেলিওর' হতে পারে। এমতাবস্থায় এদিন সকালে সোনমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে একপ্রকার জোর করেই পুলিশ তুলে নিয়ে গিয়েছে। ভর্তি করা হয়েছে সফদরজং হাসপাতালে। রাখা হয়েছে জরুরি বিভাগে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে মায়ানগরীর সিনেপাড়ার একাংশ। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশাল দাদলানি, প্রকাশ রাজ।

Advertisement

সোনমের অনশনে কেন্দ্রের 'মৌন' প্রতিক্রিয়ায় আগেই সুর চড়িয়েছিল বহু সেলিব্রিটি। এদিনের ঘটনায় রাগের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার নেপথ্যে রয়েছে আরও একটি বিশেষ কারণ। ককরোচ জনতা পার্টির সদস্য অভিজিৎ দিপকের অভিযোগ, পুলিশৎ বলপূর্বক সোনমকে সরিয়ে দিয়েছে। সেই সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গেও অভব্য আচরণ করেছ। একটানা একুশ দিনের অনশনে সোনমের ওজন প্রায় কুড়ি শতাংশ কমে গিয়েছে। তবুও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। তাঁদের দাবি পূরণ না হলে অনশনেই অটল থাকবেন সোনম ওয়াংচুক। এর মাঝেই শনিবার ভোরের ঘটনায় তুমুল সমালোচনা করেছেন গায়ক বিশাল দাদলানি।

স্বরা ভাস্করের পোস্ট

অভিনয়ের দৌলতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বেশ ওয়াকিবহাল হৃত্বিক। এই মর্মে অভিনেতার বক্তব্য, ' একটি ছবিতে শিক্ষকের ভূমিকায় অভিনয় করতে গিয়ে বিষয়টা বুঝেছি। ছাত্রছাত্রীদের মানসিক পরিস্থিতির বাস্তব চিত্রটা অনুভব করতে পেরেছিলাম।'

সহমত হৃত্বিক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার