shono
Advertisement
Kiara Advani

'নিজের পরিচয় বদলে ডুকরে কেঁদেছি', মাতৃদিবসে মাতৃত্ব পরবর্তী যন্ত্রণার কথা বললেন কিয়ারা

মেয়ের জন্মের পর মা হিসেবে জীবনে এসেছে আমূল পরিবর্তন। মাতৃদিবসে মাতৃত্বের পরিভাষা নিয়ে কী বললেন বলি ডিভা কিয়ারা আডবাণী?
Published By: Kasturi KunduPosted: 11:49 AM May 10, 2026Updated: 12:39 PM May 10, 2026

দিনটা ছিল ১৫ জুলাই, ২০২৫। বলিউডের 'পাওয়ার কাপল' সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণীর জীবনে এসেছে তাঁদের প্রথম কন্যাসন্তান। মেয়ের জন্মের পর মা হিসেবে জীবনে এসেছে আমূল পরিবর্তন। পরিবারে ছোট্ট সদস্যের আগমনের পর তখন সেই সকলের মধ্যমণি! তাকে ঘিরেই সারাদিন কেটে যায় প্রতিটি সদস্যের। ছোট্ট সোনা ঠিক মতো ঘুমোচ্ছে কিনা, তার খাওয়াদাওয়া, ডায়াপার বদলানো, স্নান করানো সহ দৈনন্দিন রুটিনের যাবতীয় কাজের মাঝে যেন নিঃশ্বাস ফেলার অবসরটুকুও থাকে না নতুন মায়েদের। আচমকা জীবনের এই পরিবর্তনের মাঝে সদ্য মা হওয়া মেয়েটার চাহিদাগুলোর দিকে কেউ কী খেয়াল রাখে? মাতৃদিবসের প্রাক্কালে মাতৃত্বের সুখ-দুঃখ নিয়ে অকপট কিয়ারা।

Advertisement

একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'শেরশাহ' খ্যাত অভিনেত্রী কিয়ারা আডবাণী। তিনি বলেন, "সবাই মূলত বাচ্চাকে নিয়েই বেশি ভাবে। সে ঘুমোচ্ছে কিনা, ঠিক আছে কি না, ডায়াপার বদলানো, বাচ্চাকে স্নান করানো এইসব নিয়েই প্রথম কয়েকটা মাস কেটে যায়। সেই সময় আমি এমন একজন মানুষকে পাশে চেয়েছিলাম যে কোনও উপদেশ না দিয়ে আমার কথাটুকু শুনবে। অনুভূতি প্রকাশ করার সুযোগ দেবে।" তিনি স্বীকার করেন, সন্তান জন্মের প্রথম দিকে খুব ছোট ছোট বিষয়েও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়তেন। মা হওয়ার পর এমন অনেক পরিস্থিতি তৈরি হয়েছিল যখন তিনি কান্নায় ভেঙে পড়তেন কিয়ারা।

তারকা মম কিয়ারার কথায়, "আমরা অনেক সময় অপরের জন্য ত্যাগ স্বীকার করি। নিজের জন্য কী বলা দরকার সেটাও ভুলে যাই। আমার পুরো জীবনটাই অন্যদের ঘিরে ছিল। কিন্তু মেয়ের জন্মের পর আমি প্রথমবার নিজের জন্য বাঁচতে শিখেছি। সম্ভবত ৩৪ বছরে এটা আমার নিজের জন্য করা সবচেয়ে ভালো একটা কাজ।"

সিদ্ধার্থকে সেই সময় খুবমিস করা প্রসঙ্গে কিয়ারার সংযোজন, "সেই সময় ঠিক কী হচ্ছিল জানি না। হয়তো ওকে খুব মিস করছিলাম বা অন্য কিছু। কিন্তু আমি এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম যেখানে সবকিছুই আমাকে ভীষণভাবে প্রভাবিত করত। আজ যেসব কথা মনে পড়লে হাসি তখন আমার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে যেত।" কিয়ারা জানান, নতুন মা হিসেবে নিজেকে মানিয়ে নিতে, নতুন অনেক কিছু শিখতে এবং পুরোনো কিছু অভ্যাস ভুলতে নিজেকে ছয় মাস সময় দিয়েছিলেন। মাতৃত্ব যেমন সুখ তেমনই আবার বেশ যন্ত্রণাদায়কও!

একজন নতুন মায়ের জীবনের সেই কঠিন লড়াই নিয়ে কিয়ার মত, "মাতৃত্ব পরবর্তী অধ্যায় নিয়ে বেশি আলোচনা হওয়া উচিত। এটা সম্পূর্ণ নতুন একটা জগৎ। সেই সময় একজন মহিলার নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব কঠিন হয়ে যায়, সময়সাপেক্ষ একটা ব্যাপার। আমারও ছয় মাস সময় লেগেছে। এই ছয় মাস আমি নিজের মনকে শুধু একটা কথাই বুঝিয়েছি, একটু সময় দাও, নিজের প্রতি সদয় হও।" পডকাস্টে কিয়ারা আরও বলেন, “মাতৃত্বের পর একজন মানুষ হিসেবে সবকিছু বদলে যায়। তোমার ব্যক্তিত্ব, তোমার চিন্তাভাবনা, সবকিছু।”

তারকা মম কিয়ারার কথায়, "আমরা অনেক সময় অপরের জন্য ত্যাগ স্বীকার করি। নিজের জন্য কী বলা দরকার সেটাও ভুলে যাই। আমার পুরো জীবনটাই অন্যদের ঘিরে ছিল। কিন্তু মেয়ের জন্মের পর আমি প্রথমবার নিজের জন্য বাঁচতে শিখেছি। সম্ভবত ৩৪ বছরে এটা আমার নিজের জন্য করা সবচেয়ে ভালো একটা কাজ। ভয়কে গুরুত্ব না দিতে শিখেছি। গত ছয় মাসে এগুলোই ছিল আমার নিজের সঙ্গে নিজের লড়াই।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement