গত জুনের শেষ সপ্তাহে সপরিবারের আমেরিকা পাড়ি দিয়েছিলেন টলি কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। মনে করা হচ্ছিল, স্রেফ ছুটি কাটাতেই এই বিদেশ সফর। কিন্তু সোমবার সোশাল মিডিয়ায় ছবি ফাঁস করে সফরের কারণ জানালেন কোয়েল।
সপরিবারে দাদার বিয়েতে কোয়েল। ছবি-সোশাল মিডিয়া
ব্যাপারটা ঠিক কী? রবিবার দুপুরে ইনস্টাগ্রামে এক নবদম্পতির সঙ্গে ছবি পোস্ট করেন কোয়েল। সেখানে দেখা যায়, জড়ির পাড় দেওয়া সাদা নেটের শাড়িতে সেজেছেন অভিনেত্রী। সঙ্গে রয়েছে মানানসই সোনার গয়না। একই ফ্রেমে রয়েছেন তাঁর বাবা-মা, রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিক। সঙ্গে এক সদ্য বিবাহিত দম্পতি। সেই পোস্টেই কোয়েল জানিয়েছেন, দাদার বিয়ের জন্যই এই বিদেশ সফর। সেই পোস্টেই দম্পতিকে একরাশ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
মার্কিন মুকুলে থাকলেও বিয়ে কিন্তু হয়েছে একেবারে বাঙালি কায়দায়। বরের পরনে সাদা পাঞ্জাবি, কনে সেজেছিলেন লাল শাড়িতে। মাথায় টায়রা, সোলার মুকুট, ওড়না। দু'জনেরই গলায় ছিল সাদা ফুলের মালা। পরিবারের সদস্যরাও সেজেছেন একেবারে বাঙালি লুকে। উল্লেখ্য, পালাবদলের পর তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে য়াওয়ার পর থেকেই চর্চায় কোয়েল মল্লিক। ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তারপরই সপরিবারে উড়ে যান আমেরিকা। নিন্দুকদের ধারণা ছিল, রাজনীতির এই আকচাআকচি থেকে দূরে থাকতেই এই ভ্রমণ। কিন্তু অবশেষে জানা গেল সফরের আসল কারণ।
