shono
Advertisement
Malini Sharma

বলিউড ছেড়ে চাষে মন, পাহাড়-জঙ্গলে বাস, কোথায় 'রাজ' ছবির সেই 'সুন্দরী অশরীরী' মালিনী?

বলিউড ছেড়ে আচমকা যেন উধাও হয়ে যান 'সুন্দরী অশরীরী' মালিনী শর্মা।
Published By: Sayani SenPosted: 08:33 PM Aug 26, 2026Updated: 08:41 PM Aug 26, 2026

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু। জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করেছেন। টেলিভিশন জগতেরও চেনা মুখ। ২০০২ সালে মুক্তি পাওয়া 'রাজ' ছবি দিয়েছিল তাঁকে বিপুল জনপ্রিয়তা। সাফল্যের পরেও বলিউড ছেড়ে আচমকা যেন উধাও হয়ে যান 'সুন্দরী অশরীরী' মালিনী শর্মা। গ্ল্যামার দুনিয়া ছেড়ে পাহাড়ে, জঙ্গলে এখন দিন কাটছে তাঁর।

Advertisement

অভিনেত্রী মালিনী শর্মা। ফাইল ছবি

শহরের ব্যস্ততায় যেন বড় একঘেয়ে হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেই অবসাদ থেকেই মহারাষ্ট্রের সহ্যাদ্রি পাহাড়ে চলে যান। সেখানে একটি সুন্দর ফার্মস্টে তৈরি করেছেন একদা অভিনেত্রী। ওই ফার্মস্টে-তে সবজি চাষবাস করেন। এছাড়া 'দ্য স্লো লোকাল' নামে একটি উদ্যোগও নিয়েছেন। স্থানীয় খাবার, হাতে তৈরির জিনিসের কর্মশালা করেন মালিনী। চাইলে অতিথি সেখানে যেতে পারেন। ওই অতিথিরা ফার্মস্টে-তে চাষ হওয়া সবজি খান। প্রকৃতির মাঝে সময় কাটান। খাওয়াদাওয়ার দেখভাল থেকে অতিথি আপ্যায়ণ সবই করেন মালিনী।

দীর্ঘ ২৩ বছর পর সম্প্রতি মালিনী ক্যামেরার সামনে আসেন। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেন। বর্তমানে কীভাবে জীবন কাটাচ্ছেন, তা জানান তিনি। সেখানেই সকলে চাক্ষুস করেছেন মালিনীর রোজনামচা। 

প্রকৃতির মাঝে যেন নিজের একটুকরো জগৎ গড়েছেন অভিনেত্রী। যা নজর কেড়েছে প্রায় সকলের। কীভাবে ক্যামেরা-অ্যাকশন ছেড়ে এভাবে পাহাড়, জঙ্গলের মাঝে অতিথি আপ্যায়ণ, চাষবাস নিয়ে থাকতে হয়, তা দেখে তাজ্জব অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement