shono
Advertisement
Mouni roy

তাসের ঘরের মতো ভাঙল বঙ্গললনার সংসার! সূরজের সঙ্গে চার বছরের দাম্পত্যে ইতি মৌনীর?

সোশাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন মৌনী রায় ও তাঁর স্বামী। এরপরই বঙ্গসুন্দরীর বিবাহবিচ্ছেদ গুঞ্জন নেটভুবনে। যদিও এখনও পর্যন্ত তাঁরা আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি।
Published By: Kasturi KunduPosted: 09:08 AM May 12, 2026Updated: 09:17 AM May 12, 2026

২০১৯ সালে বর্ষবরণের অনুষ্ঠানে দুবাইয়ে প্রথম দেখা। ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে, পরস্পরের আরও কাছাকাছি আসেন। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালের জানুয়ারি মাসে রূপকথার বিয়ে সারেন। বাঙালি ও মলায়লি দুই রীতি মেনেই বিয়ে হয় তাঁদের। লাভিডাভি মুহূর্ত বিভিন্ন সময় সমাজামধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিতেন যা দেখে তাঁদের সুখী দম্পতি বলেই মনে করতেন সকলে। কিন্তু, ইন্ডাস্ট্রির কানাঘুষো, মাত্র চার বছরের দাম্পত্য নাকি তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে!

Advertisement

তাঁরা আর কেউ নন, বঙ্গতনয়া মৌনী রায় ও তাঁর ব্যবসায়ী স্বামী সূরজ নাম্বিয়ার। সমাজমাধ্যমে মৌনী-সূরজের মাখমাখ প্রেমের ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিতেন ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুগামীরা। তাই তাঁদের বিচ্ছেদ গুঞ্জনে মন খারাপ ভক্তদের। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৌনী বা সূরজ কেউই কিছু জানাননি। 

ভাঙল মৌনীর সংসার!

বিবাহবিচ্ছেদ জল্পনার সূত্রপাত কীভাবে? ইনস্টাগ্রামে তাঁরা নাকি একে অপরকে আনফলো করেছেন। শুধু তাই নয় মৌনী রায়ের প্রোফাইল থেকে নিশ্চিহ্ন সূরজ! বিষয়টি নেটাগরিকদের নজরে আসতেই দাম্পত্যে ভাঙন নিয়ে জোর চর্চা নেটভুবনে। এই ঘটনা মৌনী রায়ের অনুগামীদের কাছে হৃদয়বিদারক একটি খবর তা বললে অত্যুক্তি হবে না।

মৌনীর প্রোফাইল জুড়ে একসময় থাকত স্বামী সূরজের ছবি, আর এখন আতশকাচের নীচে রেখে দেখলেও অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেলে একটি ছবিও খুঁজে পাওয়া যাবে না । এরপরই মৌনী-সূরজের বিবাহবিচ্ছেদের গুঞ্জন জোরাল হয়েছে। সিংহভাগ নেটাগরিকদের অনুমান দাম্পত্যে চিড় ধরেছে। সম্ভবত তাঁরা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ মৌনী। একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় বারবার দর্শকের মনে দাগ কেটেছে। 'নাগিন' সিরিয়ালেও মৌনীর অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত। হিন্দি সিনেমা-সিরিজেও মৌনী ধীরে ধীরে কাজের পরিসর বাড়াচ্ছিলেন, এর মাঝেই ব্যক্তিগত জীবনে আচমকা ছন্দপতন!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement