shono
Advertisement

‘মুখচোরা’ সুর নিয়ে হাজির ‘প্রজাপতি বিস্কুট’-এর নতুন গান

‘আরবানা’র নিবেদনে এই গানের ডিজিটাল পার্টনার www.sangbadpratidin.in The post ‘মুখচোরা’ সুর নিয়ে হাজির ‘প্রজাপতি বিস্কুট’-এর নতুন গান appeared first on Sangbad Pratidin.
Posted: 03:08 PM Sep 19, 2017Updated: 03:14 PM Sep 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে আকাশের মুখ ভার। বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে কল্পনার আকাশে ইচ্ছেঘুড়ির উড়ানে বাধা নেই। বাধা নেই ‘প্রজাপতি বিস্কুট’-এর মুখচোরা গানের এই নতুন সুরে ভেসে যেতে। শান্তনু মৈত্রের সুরে ‘ইলশেগুঁড়ি’র এই নয়া তানে কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও। শব্দ সাজিয়েছেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় নিজে। নতুন এই গানের নিবেদনে ‘আরবানা’। ডিজিটাল পার্টনার www.sangbadpratidin.in।

Advertisement

[বাবা জেলে রয়েছেন জানতই না সঞ্জয়ের ছেলে মেয়েরা!]

নতুন এই গানের মাধ্যমেই উঠে এসেছে ছবির দুই মুখ্য চরিত্র- শাওন ও অন্তরের দাম্পত্য পাঁচালির না-বলা কাহিনি। উইন্ডোজ ব্যানারে যা নিবেদন করেছেন প্রযোজক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সেই সঙ্গে রয়েছেন অতনু রায়চৌধুরী। ‘প্রজাপতি বিস্কুট’-এর মাধ্যমেই টলিউডকে নতুন জুটি উপহার দিয়েছেন পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়। যৌথ পরিবারের মাঝে নবদম্পতির আশা-নিরাশার এ কাহিনি বাঙালি দর্শকদের মন জয় করবে। সেই সঙ্গে পর্দায় ফ্রেশনেস আনবে ইশা ও আদিত্যর এই জুটি। সঙ্গে রয়েছেন রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো পোড় খাওয়া অভিনেতারাও।

[OMG! সলমনের নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ইলিয়ানা!]

পুজোর ঠিক আগেই মুক্তি পাচ্ছে ‘প্রজাপতি বিস্কুট’। দুর্গাপুজোর আবহেও ছবিতে ফুটে উঠবে বাঙালি জীবনে কার্তিক ঠাকুরের মহিমা। যে মহিমায় পালটে যেতে বসে শাওন ও অন্তরের জীবন। কিছু বলা কথা। আর কিছু না-বলা কথা। এই নিয়েই চলে সম্পর্কের টানাপোড়েন। যে টানাপোড়েন প্রত্যেক দম্পতির নিত্যসঙ্গী। সম্পর্কের এই চড়াই-উতরাই ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে তুলে ধরবে ‘প্রজাপতি বিস্কুট’-এর সেই চেনা স্বাদ, যা বাঙালির মনে রেখে যাবে এক ‘মুখচোরা’ ভাললাগার আচ্ছন্নতা।

[এমির মঞ্চে প্রিয়াঙ্কার নাম ভুল উচ্চারণ, নেটদুনিয়ায় তুলকালাম]

The post ‘মুখচোরা’ সুর নিয়ে হাজির ‘প্রজাপতি বিস্কুট’-এর নতুন গান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার