shono
Advertisement
Rakul Preet Singh Surpanakha

'সীতা' নয় নেটভুবনে চর্চায় 'শূর্পনখা', সাই পল্লবীকে টেক্কা রকুলপ্রীতের

পুরানের শূর্পণখার সঙ্গে চলচ্চিত্রের চরিত্রের তুলনায় মেতেছে নেটবাসী।
Published By: Kasturi KunduPosted: 09:33 PM Aug 01, 2026Updated: 09:34 PM Aug 01, 2026

আদি কবি বাল্মীকি রচিত রামায়ণে এমন কিছু নাম পাওয়া যায় যেগুলোর ব্যুৎপত্তিগত অর্থই বলে দেয় তাদের চেহারার বর্ণনা আর তা থেকে অনুমান করা যায় তাদের চরিত্রও। যেমন 'শূর্পনখা'। আদিকবির বিবরণ অনুসারে সে এক জঘন্য রাক্ষসী। লঙ্কাধীশ্বর দশানন রাবণের বোন। সে সুদর্শন রাম ও লক্ষ্মণ বনবাসে থাকার সময় তাঁদের দেখে কামনায় লালায়িত হয়। রামায়ণে উল্লিখিত আছে 'শূর্পনখা'র চুল জটার ন্যায়, তাম্রবর্ণ। অত্যন্ত কুৎসিত, বিগতযৌবনা আর নখগুলো কুলোর মতো। উল্লেখ্য, 'শূর্প' শব্দের অর্থই কুলো। নখ যার কুলোর মতো, সে-ই 'শূর্পনখা'। তার সমগ্র চেহারায় আদিকবির বর্ণনায় এক জঘন্য কুরূপা রাক্ষসীর দৈহিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। নীতেশ তিওয়ারির 'রামায়ণ'-এ 'শূর্পনখা' চরিত্র নিয়ে জোর চর্চা নেটভুবনে। 'রামায়ণ'-এর 'শূর্পণখা'র সঙ্গে চলচ্চিত্রের চরিত্রের তুলনায় মেতেছে নেটবাসী।

Advertisement

দর্শকদের অনেকেই এই কাস্টিংয়ের প্রশংসা করেছেন। 'রামায়ণ'-এর অন্যতম সেরা দৃশ্য (ভিজ্যুয়াল) বলেও মনে করছেন অনেকে। পাঠকের মনে 'শূর্পণখা;র উপস্থিতি একদিকে যেমন ভয়ংকর ঠিক তেমনই আবার তাঁকে অসাধারণ সুন্দরী হিসেবেও চিত্রিত করা হয়েছে। চরিত্রের সেই সৌন্দর্য বলি ডিভা রকুলপ্রীত সিং পর্দায় সফলভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হবে বলেই বিশ্বাসী ভক্তরা। 'রামায়ণ'-এর সীতার থেকে 'শূর্পণখা'য় মজে নেটবাসী তা বললে অত্যুক্তি হবে না।

রকুলপ্রীতের প্রশংসায় ভক্তকুল

ট্রেলার প্রকাশের পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর 'স্ক্রিন প্রেজেন্স' ও 'স্টাইলিং'য়ের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। 'রামায়ণ'-এ ;শূর্পণখার চরিত্র রকুলপ্রীতকে চূড়ান্ত করা নীতেশের 'মাস্টারস্ট্রোক' বলে অভিহিত করা হয়েছে। কয়েক মিনিটের ট্রেলারে এখনও পর্যন্ত 'শূর্পণখা' চরিত্রটি দৃষ্টিনন্দন উপস্থাপনাগুলোর মধ্যে অন্যতম! দক্ষিণী সুন্দরী সাই পল্লবীকে টেক্কা বলি ডিভা রকুলপ্রীতের তা বলাই বাহুল্য। 

'শূর্পণখা' রকুলপ্রীত

ইতিবাচক প্রতিক্রিয়ার ফলে রকুলপ্রীতের চরিত্রটি বর্তমানে আলোচনার কেন্দ্রে। ফলস্বরুপ, ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রকুলপ্রীতের অনবদ্য সৌন্দর্য অনেকেই তাঁকে পর্দার ইতিহাসে 'সবচেয়ে সুন্দর 'শূর্পনখা' বলে অভিহিত করছেন।

পৌরাণিক কাহিনির এই বিখ্যাত চরিত্রে রকুলপ্রীতের স্নিগ্ধ ও দৃষ্টিনন্দন উপস্থাপনা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত সিনেপ্রেমীরা। ট্রেলারে তাঁর ক্ষণিকের উপস্থিতিই যখন দর্শকের মনোরঞ্জনে সফল তখন সিনেমা মুক্তির পর এই চরিত্রের গগনচুম্বী জনপ্রিয়তা অর্জন করবে তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement