shono
Advertisement

অশান্তি এড়াতে আগামী বছর মুক্তি পাবে ‘পদ্মাবতী’!

তখনও কি শান্তিপূর্ণভাবে রিলিজ করা যাবে ছবিটি? The post অশান্তি এড়াতে আগামী বছর মুক্তি পাবে ‘পদ্মাবতী’! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:38 PM Nov 21, 2017Updated: 12:42 PM Sep 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক কাটছে না কিছুতেই। নায়িকা দীপিকা পাড়ুকোনকে যেভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তাতে এ বছর ছবি মুক্তির ঝুঁকি নিতে চাইছেন না ‘পদ্মাবতী’র প্রযোজকরা। সূত্রের খবর, ২০১৮ সালে মুক্তি পাবে রাজপুত রানি পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির কাহিনি নিয়ে তৈরি সঞ্জয় লীলা বনশালির এই ছবি। বিগ বাজেটের ছবিটি প্রযোজনা করছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স ও বনশালি প্রোডাকশনস।

Advertisement

[মিডিয়ার সামনে মেজাজ হারিয়ে কেন কেঁদে ফেললেন ঐশ্বর্য রাই বচ্চন?]

১ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা ছিল। ছবির শুটিংয়ের সময় থেকেই রাজস্থানের কর্ণি সেনাদের প্রতিবাদ-হিংসার শিকার হচ্ছে ‘পদ্মাবতী’। পদ্মাবতীর চরিত্রে অভিনয় করার কারণে দীপিকার নাক ও মাথা কাটার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে ছবির ‘আপত্তিকর দৃশ্য’ বাদ দেওয়ার আরজি খারিজ করে পরোক্ষে ফের সেন্সর বোর্ডের কোর্টেই বল ঠেলে দিয়ে দায় এড়িয়েছে সুপ্রিম কোর্ট। মধ্যপ্রদেশ নিষেধাজ্ঞা জারি করেছে ছবির মুক্তিতে। উত্তরপ্রদেশও একই পথে হাঁটতে চলেছে। দীপিকার মাথার দাম পাঁচ কোটি টাকা ধার্য করা হয়েছে। পরিচালক, নায়িকা ও নায়িকার পরিবারকেও বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। এরই মধ্যে সিবিএফস আবেদনপত্রে ত্রুটি থাকার জন্য ছবির প্রিন্ট ফেরত পাঠিয়ে দিয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে শংসাপত্র দেওয়ার আরজিও নামঞ্জুর করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হয়েছে প্রযোজনা সংস্থা। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল সে কথা।

[বলিউডে পুরুষদেরও লাঞ্ছনার শিকার হতে হয়, বিস্ফোরক রাধিকা]

এরপর জল্পনা শুরু হয় মুক্তির নতুন তারিখ নিয়ে। বিভিন্ন মহল থেকে নানা খবর শোনা যাচ্ছে। এক সূত্রের খবর মানলে আগামী বছরের গোড়াতেই মুক্তি পাবে পরিচালক সঞ্জয় লীলা বনশালির এই ছবি। আরেক সূত্র অনুসারে, ফেব্রুয়ারি মাসে মুক্তির দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে যখনই তা মুক্তি পাবে, নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার আশঙ্কা করছেন অনেকে। অনেকে আবার মুখিয়ে রয়েছেন সাম্প্রতিককালের সবচেয়ে আলোচিত সিনেমাটি দেখার জন্য।

[দেশে ‘সুপার এমার্জেন্সি’ পরিস্থিতি, ‘পদ্মাবতী’র নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব মমতা]

The post অশান্তি এড়াতে আগামী বছর মুক্তি পাবে ‘পদ্মাবতী’! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার